২০২৫ সালে ৮-নম্বরে শেষ করা ধোনির দলের কাছে বড় চ্যালেঞ্জ ২০২৬-এ

আইপিএলের নিলামে চমক চেন্নাইয়ের ! প্রশান্ত বীর ও কার্তিক শর্মাকে কিনল ১৪ কোটিতে। ধোনির দলে সুযোগ পেয়ে বিস্মিত দুই তরুণ ভারতীয় ক্রিকেটারের পরিবার!

2
83

ময়দান আপডেট: এখনও পর্যন্ত ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে ধোনির চেন্নাই। অথচ গত কয়েকটা মরসুম ভালো যাচ্ছে না চেন্নাইয়ের। ২০২৫ সালের আইপিএলে অত্যন্ত খারাপ ক্রিকেট প্রদর্শন দরে সমর্থকদের হতাশ করেছে ইয়েলো আর্মিরা। চেন্নাই ম্যানেজমেন্ট চরম সমালোচনার মুখে পড়েন নেটিজেনদের। চেন্নাই ২০২৫ সালে শেষ করেছিল আট নম্বরে। ফলে এইবার আইপিএলে ঘুরে দাঁড়ানোর মরিয়া চ্যালেঞ্জ থাকবে ধোনির দলের কাছে। তাই এদিন নিলামে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের পকেটে ছিল দ্বিতীয় সর্বাধিক অর্থ। যা ৪৩ কোটি ৪০ লক্ষ টাকা। শুরুতেই ক্যামেরন গ্রিনকে নেওয়ার মরিয়া চেষ্টা চালায় নাইটদের সঙ্গে চেন্নাই। কিন্তু শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হয় সিএসকে-কে।

এদিন দেখা যায় চেন্নাই চড়া দরে দুই তরুণ ভারতীয় ক্রিকেটারকে দলে নেয়। চেন্নাই সুপার কিংসকে অনেকটাই বলা হয় ভারতীয় ক্রিকেটের সাপ্লাইলাইন। কারণ অভিজ্ঞ ধোনির হাত ধরে চেন্নাইয়ে খেলে ভারতীয় দলে সুযোগ করে নিয়েছে বহু ক্রিকেটার। ঋতুরাজ গায়কোয়াডের উত্থানের পিছনেও রয়েছে ধোনির ভূমিকা। ঠিক তেমনই এদিন নিলামে দেখা গেল উত্তর প্রদেশের Slow Left arm Orthodox বোলার ও বাঁ-হাতি ব্যাটসম্যান প্রশান্ত বীরকে ১৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনল চেন্নাই সুপার কিংস। পাশাপাশি রাজস্থানের তরুন উইকেটকিপার ব্যাটসম্যান কার্তিক শর্মাকে ১৪ কোটি ২০ লক্ষ টাকায় দলে নেয় চেন্নাই সুপার কিংস। দিনটা যে এ রকম যেতে চলেছে তা হয়তো কল্পনাও করতে পারেননি দু’জনে। ৩০ লক্ষ টাকার বেস প্রাইসে আইপিএলের নিলামে নেমেছিলেন। দু’জনকেই ১৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছে চেন্নাই সুপার কিংস।

উত্তরপ্রদেশের অমেঠীর প্রশান্ত ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে উঠে এসেছেন। বাঁ হাতি স্পিন বোলিং এবং বাঁ হাতে ব্যাট করেন। এতেই মনে করা হচ্ছে, পরবর্তী রবীন্দ্র জাদেজা হিসাবে গড়ে তোলার চেষ্টা করবে চেন্নাই। নিলামের আগেই রাজস্থানে জাদেজাকে বিক্রি করে দিয়েছে চেন্নাই। দলে নিয়েছে সঞ্জু স্যামসনকে। নিলাম থেকেই তাঁরা জাদেজার বিকল্প খোঁজার কাজ শুরু করে দিল। উত্তরপ্রদেশের পাশাপাশি রাজ্যের টি-২০ লিগে নয়ডা সুপার কিংসের হয়েও ভাল খেলেছে প্রশান্ত। শেষ প্রতিযোগিতায় ৩২০ রান করেছে ১৫৫ স্ট্রাইক রেটে। ম্যাচ শেষ করার ক্ষমতা রয়েছে তাঁর। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১১২ রান করেছে ১৭০ স্ট্রাইক রেটে।

এছাড়াও অস্ট্রেলিয়ার ক্রিকেটার ম্যাথু শর্টকে ১.৫ কোটি টাকায় কিনল চেন্নাই সুপার কিংস। ৫.২০ কোটিতে রাহুল চাহারকে দলে নিয়ে নিল চেন্নাই সুপার কিংস। নেওয়ার চেষ্টা চালায় পঞ্জাব কিংসও। এছাড়াও চেন্নাই দলে নিয়েছে ম্যাট হেনরি, শারফারাজ খান, জ্যাক ফাউলকেস এর মতো একাধিক তারকা ক্রিকেটারকে। সবমিলিয়ে এবার প্রতিপক্ষদের কঠিন চ্যালেঞ্জ জানাতে তৈরি ধোনি, সঞ্জু স্যামসন, ডেওয়েল্ড ব্রেভিসরা।

নাইটদের সর্বাধিক দামি ক্রিকেটার গ্রিন আউট ২ বলে! সেঞ্চুরি অ্যালেক্স ক্যারির