Wednesday, March 4, 2026
Homeক্রিকেটবিজয়হাজারের বাংলা দলে চন্দ্রহাস সহ ৩ নয়া মুখ, কোচবিহার ট্রফিতে বিদায় বাংলা

বিজয়হাজারের বাংলা দলে চন্দ্রহাস সহ ৩ নয়া মুখ, কোচবিহার ট্রফিতে বিদায় বাংলা

অভিজ্ঞদের সঙ্গে অনুর্ধ্ব-১৯ ও অনুর্ধ্ব ২৩ দলের ক্রিকেটারদের সংমিশ্রণ ঘটিয়ে দল সাজিয়েছে টিম বেঙ্গল। দলে সুযোগ দেওয়া হয়েছে কোচবিহার ট্রফিতে অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ক ৩১৯ বলে ৩৩২ রান করা  চন্দ্রহাস দাশকে।

ময়দান আপডেট: সৈয়দ মুস্তাক আলি ট্রফি এইবছরও হাতছাড়া হয়েছে বাংলার। প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ঝাড়খন্ড। অন্যদিকে রঞ্জি ট্রফিতে গ্রুপ পর্বে উপরের দিকে থাকলেও, নকআউট পর্যায়ে গিয়ে কতটা সাফল্য ধরে রাখতে পারবে লক্ষ্মীর দল সেটা সমসই বলবে। তবে আপাতত বাংলার টার্গেট ওয়ানডে টুর্নামেন্ট বিজয়হাজারে ট্রফি। আর এই ট্রফির জন্য এবার অভিজ্ঞদের সঙ্গে অনুর্ধ্ব-১৯ ও অনুর্ধ্ব ২৩ দলের ক্রিকেটারদের সংমিশ্রণ ঘটিয়ে দল সাজিয়েছে টিম বেঙ্গল। দলে সুযোগ দেওয়া হয়েছে কোচবিহার ট্রফিতে অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ক ৩১৯ বলে ৩৩২ রান করা  চন্দ্রহাস দাশকে। পাশাপাশি দলে সুযোগ দেওয়া হয়েছে অনূর্ধ্ব ২৩ দলের হয়ে ভালো পারফরম্যান্স করা উইকেটকিপার সুমিত নাগ, রবি কুমারকেও। বিজয় হাজারেতেও বাংলা দলকে নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরণ। পাশাপাশি দলে রাখা হয়েছে তারকা পেসার মহম্মদ শামিকেও। 

এলিট পর্যায়ে বাংলা রয়েছে গ্রুপ বি-তে। ২৪ ডিসেম্বর রাজকোটে বিদর্ভ ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলা। এরপর বাংলার প্রতিপক্ষ যথাক্রমে বরোদা (২৬ ডিসেম্বর), চণ্ডীগড় (২৯ ডিসেম্বর), জম্মু ও কাশ্মীর (৩১ ডিসেম্বর), অসম (৩ জানুয়ারি), হায়দরাবাদ (৬ জানুয়ারি) ও উত্তরপ্রদেশ (৮ জানুয়ারি)।

ঘোষিত বাংলা দল- অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল (উইকেটকিপার), সুদীপ কুমার ঘরামি, সুমন্ত গুপ্ত, সুমিত নাগ (উইকেটকিপার), চন্দ্রহাস দাশ, শাহবাজ আহমেদ, করণ লাল, মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমার, সায়ন ঘোষ, রবি কুমার, আমির গণি, বিশাল ভাটি, অঙ্কিত মিশ্র।

ট্রাভিস হেডের সেঞ্চুরি, চতুর্থ দিনেই জিতে অ্যাসেজ চ্যাম্পিয়ন নিশ্চিত করাই লক্ষ্য কামিন্সের

 

অন্যদিকে শুক্রবার উত্তরপ্রদেশের বিরুদ্ধে ড্র করে কোচবিহার ট্রফি থেকে বিদায় নিল বাংলার ছেলেরা।বরেলিতে বাংলা-উত্তরপ্রদেশ ম্যাচে কুয়াশার কারণে দৃশ্যমানতা তলানিতে থাকায় প্রথম দিনেই স্পষ্ট হয়ে গিয়েছিল ম্যাচের গতিপ্রকৃতি। দ্বিতীয় দিনে সারাদিন খেলাই হয়নি। বাংলাকে পরের পর্বে যেতে হলে এই ম্যাচে জিততেই হতো। প্রথম ইনিংসে বাংলার (১৭১) চেয়ে সৌরাষ্ট্র (৮ উইকেটে ২১৬) এগিয়ে গিয়েছিল। এরপর আজ আর খেলা হয়নি।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular