Monday, March 2, 2026
Homeফুটবলএবার প্রিমিয়ারে সুপার সিক্সের লক্ষ্যে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমি,সাড়ম্বরে সংবর্ধনা

এবার প্রিমিয়ারে সুপার সিক্সের লক্ষ্যে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমি,সাড়ম্বরে সংবর্ধনা

বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমির লক্ষ্য আগামী মরসুমে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে অংশ নিয়ে সুপার সিক্সে জায়গা করে নেওয়া!

সৌরভ রায়, প্রতিনিধি 

ময়দান আপডেট: কলকাতা ময়দানে ফুটবলার গড়ার কারিগর বলা হয় বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমিকে। কারণ ছোট থেকেই নিজেদের অ্যাকাডেমির ফুটবলারদের নিয়ে বিভিন্ন ডিভিশনের দল গঠন করে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেয় তারা। ফলে তাদের দলের অধিকাংশই ফুটবলার বলা যেতে পারে তাদের ঘরের ছেলে। ছোট থেকেই বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমিতেই খেলা শিখে, অনেক ফুটবলার রয়েছে যারা থার্ড ডিভিশন থেকেই এই দলের সঙ্গে খেলছেন। আর বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমি ২০২২ ও ২০২৩ সালে কলকাতা লিগে থার্ড ডিভিশনে খেলেছিল। তবে ২০২৩ সালে থার্ড ডিভিশনে ভালো ফলাফল করে উঠে আসে সেকেন্ড ডিভিশনে। আর ২০২৪ সালে সেকেন্ড ডিভিশনে প্রথমবার খেলেই রার্নাস হয়ে কলকাতা লিগের ফাস্ট ডিভিশনে উঠে আসে দল। এরপর ২০২৫ সালে এই বছর কলকাতা লিগের ফাস্ট ডিভিশনে অংশ নিয়েই, রার্নাস হয় বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমি। ফলে ফাস্ট ডিভিশনে সাফল্য পেয়ে আগামী বছর ২০২৬ সালের কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশনে খেলতে দেখা যাবে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমির দলকে। যা এককথায় অনবদ্য সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করল এই দল তা বলা যেতেই পারে। 

বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমির অন্যতম শীর্ষ কর্তা প্রিয়ম দে, টেকনিক্যাল ডিরেক্টর বাসুদেব মণ্ডলদের বিশেষ প্রচেষ্টাই এই বছর লিগে দুর্দান্ত সাফল্য পেয়েছে বিধাননগরের এই দল। এবার তাদের একমাত্র লক্ষ্য আগামী মরসুমে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে অংশ নিয়ে সুপার সিক্সে জায়গা করে নেওয়া। আর শুক্রবার বিকেলে বিধাননগরের করুণাময়ীর মেলার মাঠে সাড়ম্বরে আয়োজিত হল দলের ফুটবলারদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। সংবর্ধনা জানান হল ক্লাবের পক্ষ থেকে। যেখানে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়,প্রাক্তন ফুটবলার দীপক কুমার মণ্ডল,দলের টেকনিক্যাল ডিরেক্টর বাসুদেব মণ্ডল সহ ক্লাবের সমস্ত ফুটবলার,কোচদের পাশাপাশি ক্লাবের কর্মকর্তা এবং বিধাননগর পুরসভার বেশ কিছু কাউন্সিল এবং পুলিশ আধিকারিকরা। এদিন দলের ফুটবলারদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে ভবিষ্যতের সাফল্য কামণা করেন উপস্থিত অতিথিরা।

তবে প্রিমিয়ার ডিভিশনে খেললেও নিজেদের অ্যাকাডেমির ঘরের ছেলেদের উপরেই ভরসা রাখতে প্রস্তুত বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমি। দলের ফুটবলাররা বলছেন এই অ্যাকাডেমির দল তাঁদের সেকেন্ড হোম। এখান থেকেই খেলা শুরু করেছে তাঁরা। কোচরা পরিবারের লোকেদের মতোই। ফলে এই দলকে আগামী দিনে আরও সাফল্য উপহার দিতে চায় ফুটবলাররা। সবমিলিয়ে এখন দেখার বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমি তাঁদের শেষ কয়েক বছরের সাফল্যের ধারা ২০২৬ সালেও অব্যাহত রাখতে পারে কিনা ! 

বিজয়হাজারের বাংলা দলে চন্দ্রহাস সহ ৩ নয়া মুখ, কোচবিহার ট্রফিতে বিদায় বাংলা

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular