Monday, March 2, 2026
Homeক্রিকেটইশানের শতরানে ভর করে মুস্তাক আলি জয় ঝাড়খন্ডের, সুযোগ হবে টি-২০ বিশ্বকাপে?

ইশানের শতরানে ভর করে মুস্তাক আলি জয় ঝাড়খন্ডের, সুযোগ হবে টি-২০ বিশ্বকাপে?

ইশানের এই ব্যাটিং এর পর ভারতীয় দলে বিশ্বকাপে তাঁর জায়গা পাওয়ার সম্ভবনা অনেকটাই বাড়ল। কারণ ফেব্রুয়ারি মাসে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-২০ বিশ্বকাপ। ওপেনার তথা সহ-অধিনায়ক শুভমন গিল ফর্মে নেই। যশস্বী জয়সওয়ালও অসুস্থ। এই পরিস্থিতিতে ভারতের টি-২০ দলে ঢোকার দাবিদার হয়ে উঠলেন এই বাঁহাতি ওপেনার।

ময়দান আপডেট: সৈয়দ মুস্তাক আলিতে বাজিমাৎ ঝাড়খন্ডের। সামনেই টি-২০ বিশ্বকাপ থেকে আইপিএল। তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়োজিত সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির ফাইনালে ঝাড়খন্ডের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি দলকে উপহার দিলেন বাঙালি কোচ উত্তম মজুমদারের শিষ্য ইশান কিষাণ। ফলে একদিকে আসন্ন ২০২৬ আইপিএলের আগে যেমন সানরাইজার্স হায়দরাবাদের ম্যানেজমেন্টকে স্বস্তি দিল, ঠিক তেমনি ভারতীয় দলে টি-২০ বিশ্বকাপে ইশানকে নিয়ে অবশ্যই ভাববে দল নির্বাচকরা। কারণ বৃহস্পতিবার সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে ৪৯ বলে ১০১ রানের একটা অনবদ্য ইনিংস খেলেন ইশান কিষাণ। তাঁর ইনিংসে ছিল ৬ টা চার ও ১০ টা ছয়। তাঁর ব্যাটে ভর ২৬২ রান করে ঝাড়খন্ড। পাশাপাশি এদিন ৩৮ বলে ৮১ রানের একটা বর্ণময় ইনিংস খেলেন কুমার কুশাগ্রা। গুজরাত টাইটান্সের হয়ে খেলা কুশাগ্রও আইপিএলের আগে দেখিয়ে দিলেন, তাঁর উপর ভরসা করতে পারেন আশিস নেহরা, শুভমন গিলেরা। এরপর জবাবে ব্যাট করতে নেমে হরিয়ানা ১৯৩ রানে অলআউট হয়ে যায়। ৬৯ রানে ম্যাচ জিতে ট্রফি নিজেদের ঘরে তুলল ঝাড়খন্ড। ঘরোয়া ক্রিকেটে নিজেদের দ্বিতীয় ট্রফি জিতল ঝাড়খণ্ড। প্রথমবার ২০১০-১১ মরসুমে বিজয় হজারে ট্রফি জিতেছিল তারা।  

তবে ইশানের এই ব্যাটিং এর পর ভারতীয় দলে বিশ্বকাপে তাঁর জায়গা পাওয়ার সম্ভবনা অনেকটাই বাড়ল। কারণ ফেব্রুয়ারি মাসে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-২০ বিশ্বকাপ। ওপেনার তথা সহ-অধিনায়ক শুভমন গিল ফর্মে নেই। যশস্বী জয়সওয়ালও অসুস্থ। এই পরিস্থিতিতে ভারতের টি-২০ দলে ঢোকার দাবিদার হয়ে উঠলেন এই বাঁহাতি ওপেনার। তবে এখন দেখার শেষ পর্যন্ত তাঁর সাফল্য নিরপেক্ষ ভাবে পর্যবেক্ষণ করেন কিনা টিম ইন্ডিয়ার হেডস্যার মিস্টার গম্ভীর ! 

শুক্রবার আমেদাবাদে অনিশ্চিত শুভমান, অসুস্থ আরও দুই ভারতীয় ক্রিকেটার!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular