সৌরভ রায় ও মৃন্ময় গুপ্ত , প্রতিনিধি
ময়দান আপডেট: ১৯৭৫ থেকে ২০২৫। দেখতে-দেখতে ৫০-বছরে পদার্পণ করলেন ভারতীয় ক্রীড়া জগতের কিংবদন্তি ধারাভাষ্যকার প্রদীপ রায়। তবে বয়সে ৫০-বছর পর। খেলার জগতে ধারাভাষ্যকার হিসাবে ৫০-বছরে পা দিলেন প্রদীপ রায়। বেতার মাধ্যম থেকে টেলিভিশন চ্যানেলে পাঁচ দশক ধরে কাজ করছেন তিনি। ক্রিকেট,ফুটবল থেকে হকি,টেনিস, ব্যাটমিন্টন সমস্ত খেলাতেই সুনামের সঙ্গে ধারাভাষ্য দিয়েছে শ্রোতা থেকে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। সেই প্রদীপ রায়ের ধারাভাষ্য জগতের কাজের ৫০-বছর পূর্তি উপলক্ষ্যে তাঁকে নিয়ে গানের অ্যালবাম প্রকাশ করলেন প্রাক্তন ফুটবলার তথা সঙ্গীত শিল্পী ভুবন চ্যাটার্জী ও তাঁর স্ত্রী কাকলি চ্যাটার্জী।

উল্লেখ্য প্রদীপ রায়ের ধারাভাষ্যকার হিসাবে কাজের ৫০ বছরে প্রকাশিত অ্যালবামটি ভুবন চট্টোপাধ্যায়ের সঙ্গীত জগতের ৫০ তম অ্যালবাম। কারণ বিভিন্ন খেলার জগতের মানুষদের নিয়ে বহু গান শেষ কয়েক দশকে রচনা করেছেন ভুবন বাবু ও কাকলী চট্টোপাধ্যায়।

শনিবার কলকাতা প্রেস ক্লাবে সাড়ম্বরে আয়োজিত হল এই অ্যালবাম প্রকাশ অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার প্রসূন ব্যানার্জী,গৌতম সরকার, থেকে শুরু করে আইএফএ সভাপতি অজিত ব্যানার্জী। ছিলেন সেই কিংবদন্তি ধারাভাষ্যকার প্রদীপ রায় সহ একাধিক বিশিষ্টজনেরা। প্রাক্তন তারকা গোলকিপার ভুবন চট্টোপাধ্যায়ের গাওয়া এই গানের অ্যালবাম প্রদীপ রায়ের হাতে তুলে দেওয়া হয়। এই রমক একটা অভিনব ভাবনার উদ্যোগে অত্যন্ত খুশি উপস্থিত অতিথিরা।
ক্লাব জোটের প্রস্তাব খারিজ, ফলে আপাতত ঝুলেই রইল আইএসএলের ভাগ্য !
