Sunday, March 1, 2026
Homeক্রিকেটশীতের মরসুমে তারকেশ্বরে জমজমাট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন 22 yards

শীতের মরসুমে তারকেশ্বরে জমজমাট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন 22 yards

সৌরভ রায় ও সৌম্য দাস, প্রতিনিধি

ময়দান আপডেট: তারকেশ্বর বলতে সাধারণত আমরা বুঝি বাবা তারকনাথের মন্দির। শ্রাবণ মাস সহ সারা বছরই প্রত্যেক সোমবার তারকেশ্বর মন্দিরে পুজো দিতে ভিড় করেন অগণিত পূর্ণার্থীরা। কিন্তু তারকেশ্বরেও মনোরম পরিবেশে যে ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র চলে তা বোধহয় অনেকেরই অজানা। তারকেশ্বর মন্দির থেকে কয়েক কিলোমিটার দূরে গৌতম দাসের উদ্যোগে গত ৬ বছর ধরে চলছে ক্রিকেট প্রশিক্ষণ শিবির। আর ছোটদের ক্রিকেটের প্রসারে বিশেষ ভাবে উদ্যোগী তারকেশ্বর ক্রিকেট অ্যাকাডেমি। বিভিন্ন জেলাতে ক্রিকেট টুর্নামেন্ট খেলতে যেমন নিয়ে যাওয়া হয় তারকেশ্বর অ্যাকাডেমির ক্রিকেটারদের। ঠিক তেমনই প্রত্যেক বছর শীতকালে তারকেশ্বর ক্রিকেট অ্যাকাডেমির উদ্যোগে আয়োজন করা হয় TCA CUP টি-২০ টুর্নামেন্টের। ছয় বছর ধরে চলছে এই ক্রিকেট টুর্নামেন্ট। আর এই বছর থেকে তারকেশ্বর ক্রিকেট অ্যাকাডেমির মুকুটে নয়া পালক। তাদের ক্রিকেট অ্যাকাডেমির সংখ্যা একটি থেকে বেড়ে হয়েছে দুই। তারকেশ্বরের আগের স্টেশন লোকনাথ স্টেশন, সেখানেও গৌতম দাসের উদ্যোগে শুরু হয়েছে আরও একটি ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র। ফলে এই বছর শীতকালে দুটি অ্যাকাডেমির উদ্যোগে দুটি টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। 

আর গত ১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত তারকেশ্বরের কাঁড়ারিয়া মেলা মাঠে অনুষ্ঠিত হল ৮ দলীয় নক-আউট কাম সেমিফাইনাল, ফাইনাল টি-২০ টুর্নামেন্ট। যেখানে ১৮ ও ১৯ তারিখ প্রতিদিন দুটি করে টি-২০ ম্যাচ আয়োজিত হয়। তারথেকে ৪ টি দল ২০ তারিখ দুটি সেমিফাইনালে মুখোমুখি হয়। আর রবিবার সাড়ম্বরে আয়োজিত হয় ফাইনাল ম্যাচ। যেখানে মুখোমুখি হয়েছিল 22 yards ও MCF মেদিনীপুর। আর পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গিতের মাধ্যমে এদিন ফাইনাল খেলার সূচনা করা হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় 22 yards। আর শুরু থেকে বেশ আক্রমণাত্বক মেজাজে ব্যাট করতে থাকে কলকাতার এই দলের ক্রিকেটাররা।22 yards এর হয়ে সায়ন বসু ৬৯ এবং অংশুমান সরকার ৬৪ রানের একটা দুর্দান্ত ইনিংস দলকে উপহার দেন। ২০ ওভারে ৩ উইকেটে ১৯৬ রান তোলে 22 yards। আর জবাবে ব্যাট করতে নেমে MCF মেদিনীপুর এর দুই ওপেনার ভালো লড়াই চালিয়ে যায়। তবে এত বিরাট টার্গেটের সামনে লড়াই করে ম্যাচ জেতা তাদেপ পক্ষে সম্ভব হয় নি। ফলে ৫ উইকেটে ১৪৬ রানে আটকে যায় MCF। তাদের হয়ে ৬২ রানে অপরাজিত থাকেন আরুষ মাহাত। ম্যাচের সেরা হন সায়ন বাসু। পাশাপাশি ২৪৫ রান করে সিরিজের সেরা হন অংশুমান সরকার।

এদিন ৫০ রানে ম্যাচ জিতে সিরিজ চ্যাম্পিয়ন হয়ে গেল 22 yards। দুই দলের ক্রিকেটারদের হাতে চ্যাম্পিয়ন, রার্নাস ট্রফি সহ বিভিন্ন পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। সবমিলিয়ে প্রচুর দর্শকদের উপস্থিতিতে জমজমাট ভাবে শেষ হল তারকেশ্বর ক্রিকেট অ্যাকাডেমির উদ্যোগে TCA CUP ২০২৫ এর।      

ছোটদের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে লজ্জার হার ভারতের, ১৭২ রানের বিধ্বংসী ইনিংস সমীর মিনহাসের

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular