Wednesday, March 4, 2026
Homeক্রিকেটবিজয় হাজারেতে নামছেন রো-কো, তবে নিজেকে প্রমাণ করতে মরিয়া শুভমান!

বিজয় হাজারেতে নামছেন রো-কো, তবে নিজেকে প্রমাণ করতে মরিয়া শুভমান!

আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল থেকে বাদ পড়ার পর এবার নিজেকে প্রমাণ করতে মুখিয়ে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল। পঞ্জাবের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন। এবার রঞ্জি ট্রফিতেও খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ময়দান আপডেট: ভারতীয় ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের পর এবার ২০২৫ সালের শেষ সপ্তাহে শুরু হতে চলেছে বিজয় হাজারে ওয়ানডে টুর্নামেন্ট। আর এই বছরের ওয়ানডে টুর্নামেন্ট ঘিরে চড়ছে জোর উন্মাদনার পারদ। কারণ এই বছরে বিজয় হাজারে ট্রফিতে দেখা যাবে ভারতীয় ক্রিকেট দলের একাধিক তারকাদের। যেহেতু ২০২৫ সালের শেষে আপাতত আন্তর্জাতিক কোনও ম্যাচ নেই টিম ইন্ডিয়ার। তাই ঘরোয়া ক্রিকেটে বোর্ডের নির্দেশ মেনে খেলতে নামতে চলেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল থেকে শুরু করে ঋষভ পন্থ, আর্শদীপ সিং ও অভিষেক শর্মারা। আর বাংলার দলের হয়ে তো রয়েছেনই মহম্মদ শামি। বুধবার বিজয় হাজারে ট্রফিতে রাজকোটে বাংলার প্রথম প্রতিপক্ষ বিদর্ভ। ২৬ তারিখ বরোদা, ২৯ তারিখ চন্ডিগড়, ৩১ তারিখ জম্মু-কাশ্মীর, ৩ তারিখ অসম এবং ৬ তারিখ হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলতে লক্ষ্মীরতন শুক্লার বাংলা দল।

তবে বিশেষভাবে উল্লেখ্য এবার বিজয় হাজারে ট্রফিতে ফিরছেন কিং কোহলি। শেষবার ২০১০ সালে বিজয় হজারেতে খেলেছিলেন কোহলি। অর্থাৎ, ১৫ বছর পর আবার ভারতের ঘরোয়া এক দিনের প্রতিযোগিতা খেলতে দেখা যাবে তাঁকে। রোহিত শেষ বার এই প্রতিযোগিতা খেলেছিলেন ২০১৮ সালে। তিনিও সাত বছর পর নামছেন। তবে বাকিদের ম্যাচের সংখ্যা নির্দিষ্ট না করলেও রোহিত, কোহলিকে সেই স্বাধীনতা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁদের অন্তত দু’টি ম্যাচ খেলার নির্দেশ দেওয়া হয়েছে। কোহলি ইতিমধ্যেই দিল্লি দলের সঙ্গে ব্যাঙ্গালুরু পৌঁছেছেন। সেখানে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে দিল্লির খেলা। বোঝা যাচ্ছে, কোহলি প্রথম দু’টি ম্যাচ খেলবেন। অন্ধ্রপ্রদেশের পর গুজরাতের বিরুদ্ধে খেলবে দিল্লি। তবে কোহলিদের ম্যাচ খেলার মাঠ বদলে গেল রাতারাতি। কারণ প্রথমে ঠিক ছিল, বিজয়হাজারে ট্রফিতে বিরাট কোহলি, ঋষভ পন্থের দিল্লির সব ম্যাচ হবে আলুরে। কিন্তু সুরক্ষা ও প্রযুক্তির কারণে সেখান থেকে খেলা সরিয়ে আনা হয় চিন্নাস্বামী স্টেডিয়ামে। এবার সেখান থেকেও সরে গেল খেলা। মঙ্গলবার কর্নাটক ক্রিকেট সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, দিল্লির সব ম্যাচ হবে ব্যাঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে। 

অন্যদিকে আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল থেকে বাদ পড়ার পর এবার নিজেকে প্রমাণ করতে মুখিয়ে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল। পঞ্জাবের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন। এবার রঞ্জি ট্রফিতেও খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের দল নির্বাচকদের সামনে নিজের প্রতিভা আবার একবার প্রমাণ করতে মরিয়া গিল। 

 

একনজরে দেখে নিন আজকের সমস্ত খেলার খবর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular