ময়দান আপডেট: ২০২৫ সালের ইংরাজি বছরের শেষ দিনে জমজমাট মহিলা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আয়োজিত হল National Cricket Club (NCC) এর উদ্যোগে। বাংলার ক্রিকেটের সাপ্লাইলাইন গড়ে তুলতে বিশেষ ভাবে সক্রিয় ভূমিকা পালন করে থাকে এনসিসি। প্রত্যেক বছর ছেলে ও মেয়েদের বয়সভিত্তিক বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হয় এনসিসির পক্ষ থেকে। আর এই মরসুমের প্রথম টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ বুধবার আয়োজিত হয়ে গেল অশোকনগরের গোল মাঠে।এদিন NCC under 19 women’s T-20 Cricket tournament চ্যাম্পিয়ন হল RKSCA। ১৬ রানে সব্যসাচী এসএ-কে হারিয়ে জয় লাভ করে চ্যাম্পিয়ন আরকেএসসিএ চাকদহ।

এদিন টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় সব্যসাচী এসএ। RKSCA প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 85 রানে অলআউট হয়ে যায়। ইশিতা সাহা করে ৪৩ বলে ৩৯ রান। আর জবাবে অল্প রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে সব্যসাচী এসএ। শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে এই মহিলা দল। সব্যসাচী এসএ অলআউট হয়ে যায় ১৭ ওভার ব্যাট করে মাত্র 69 রানে। RKSCA এর হয়ে চার উইকেট নেন সামরীন খাতুন ও তিন উইকেট নেন সাবরিনা মণ্ডল। তাঁদের দুই জনের দুর্দান্ত বোলিং এর সামনে কার্যত দাঁড়াতেই পারেনি সব্যসাচী এসএ।

ফলে এনসিসি আয়োজিত এই মহিলা টুর্নামেন্ট নিউ ইয়ারের উপহার হিসাবে জিতে নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে RKSCA। পাশাপাশি এনসিসির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন দুই দলের কোচ ও ক্রিকেটাররা।

এদিন ফাইনাল ম্যাচে অশোকনগরের গোল মাঠে উপস্থিত ছিলেন এসসিসি প্রেসিডেন্ট পবণ ভালোটিয়া, প্রাক্তন এনসিসির প্রেসিডেন্ট মানিক ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। ছিলেন ক্রিকেট দর্পণের প্রতিষ্ঠাতা জয়দেব ভট্টাচার্য এবং ক্রিকেট দর্পণের সভাপতি সুপর্ণা ভট্টাচার্য। চ্যাম্পিয়ন, রার্নাস সহ বিভিন্ন বিভাগের পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। উল্লেখ্য এই বছরে এনসিসির পক্ষ থেকে অনুর্ধ্ব-১৯ ছেলেদের ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি বেবি লিগ সহ সিনিয়র টুর্নামেন্ট আয়োজন করারও পরিকল্পনা রয়েছে।
বিজয়হাজারে ট্রফিতে বাংলার পেসত্রয়ীর দাপট, জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে বড় জয় অভিমন্যুদের
