Monday, March 2, 2026
Homeক্রিকেটআজ কিউয়িদের বিরুদ্ধে দল ঘোষণা ভারতের, জল্পনা শামি-সিরাজ-পন্থকে নিয়ে!

আজ কিউয়িদের বিরুদ্ধে দল ঘোষণা ভারতের, জল্পনা শামি-সিরাজ-পন্থকে নিয়ে!

কেএল রাহুলের স্কোয়াডে থাকা নিয়ে কোনও সংশয় নেই। তিনিই প্রথম উইকেটকিপার হিসেবে দলে জায়গা পাবেন। কিন্তু ব্যাকআপ হিসেবে কে থাকবেন তা নিয়েই যাবতীয় প্রশ্ন। ঋষভ পন্থ নাকি ধ্রুব জুরেল?

ময়দান আপডেট: আগামী ১১ জানুয়ারি থেকে নতুন বছরের ক্রিকেট সফর শুরু করতে চলেছে ভারতীয় দল। ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে নামছে টিম ইন্ডিয়া। আগামী ১১, ১৪ ও ১৮ জানুয়ারি ভাদোদরা, রাজকোট ও ইন্দোরে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এরপর দেশের মাটিতে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল। টি-২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে মহড়া সেরে নেবে টিম ইন্ডিয়া। কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ হলেই ফেব্রুয়ারির শুরুতেই টি-২০ বিশ্বকাপ। ফলে এই সিরিজকে অবশ্যই পাখির চোখ করে ঝাঁপাতে মরিয়া গৌতম গম্ভীর অ্যান্ড কোম্পানি। ২১,২৩,২৫,২৮ ও ৩১ জানুয়ারি নাগপুর, রায়পুর,গুয়াহাটি,বিশাখাপত্তনম ও তিরুবন্তপুরমে টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। 

আজ নিউজিল্যান্ড সিরিজের জন্য দল নির্বাচনী বৈঠক। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল নিয়ে চলছে জোর জল্পনা। মহম্মদ শামি দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে। তিনি বর্তমানে বিজয়হাজারে ট্রফিতে বাংলার হয়ে দাপট দেখাচ্ছেন। ফলে টি-২০ বিশ্বকাপের আগে কিউয়িদের বিরুদ্ধে সিরিজে শামিকে দলে কামব্যাক করানো হয় কিনা এখন সেটাই দেখার। একইসঙ্গে চর্চা চলছে মহম্মদ সিরাজকে নিয়েও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত অক্টোবরে শেষ ওয়ানডে খেলেছিলেন সিরাজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে তাঁকে রাখা হয়নি। জশপ্রীত বুমরাকে ওয়ান ডে’তে বিশ্রাম দেওয়া হচ্ছে, সেটা একপ্রকার নিশ্চিত। অর্শদীপ সিং আর হর্ষিত রানার টিমে থাকা নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। এখন প্রশ্ন হল, তিন নম্বর পেসার হিসাবে কাকে রাখা হবে? দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রসিদ্ধ কৃষ্ণা ছিলেন। কিন্তু কর্নাটকের পেসারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে। হঠাৎ করেই শামির প্রত্যাবর্তনের একটা রাস্তা তৈরি হয়েছে। তবে শামি নাকি সিরাজ কাকে সুযোগ দেওয়া হবে সেটাই দেখার। 

ওয়ানডে সিরিজে দলে উইকেটকিপার নিয়েও চলছে আলোচনা। কেএল রাহুলের স্কোয়াডে থাকা নিয়ে কোনও সংশয় নেই। তিনিই প্রথম উইকেটকিপার হিসেবে দলে জায়গা পাবেন। কিন্তু ব্যাকআপ হিসেবে কে থাকবেন তা নিয়েই যাবতীয় প্রশ্ন। ঋষভ পন্থ নাকি ধ্রুব জুরেল? ধ্রুব জুরেল চলতি বিজয় হাজারে ট্রফিতে চার ম্যাচে একটি শতরান ও দুটি অর্ধশতরান করেছেন। তার গড় ১০৮ এবং স্ট্রাইক রেট ১৩৭.৮৭। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজে দলে থাকায়, তিনি নিজের জায়গা ধরে রাখতে পারেন বলেই মনে করা হচ্ছে। তবে ব্যাটিং বিভাগ সাউথ আফ্রিকা সিরিজের মতোই থাকবে তা একপ্রকার নিশ্চিত। 

 

বছরের শুরুতেই ২২ গজকে বিদায়ের সিদ্ধান্ত ৩৯ বছরের উসমান খোয়াজার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular