ময়দান আপডেট: শুধুমাত্র নিজেদের দেশের ক্রিকেটের স্বার্থ রক্ষার জন্য খেলা নয়! এবার প্রতিবেশী দেশের বিপদেও অংশিদার হতে রাজি ভারতীয় ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বন্যাবিধ্বস্ত অঞ্চলের পাশে দাঁড়াতে শ্রীলঙ্কায় গিয়ে বাড়তি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। আর সেই অর্থ খরচ করা হবে শ্রীলঙ্কায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য। জানা গিয়েছে এই বছর অগস্টে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। তবে সেখানেই সফর শেষ হচ্ছে না। বাড়তি টি-২০ ম্যাচও খেলবে তারা। ঘূর্ণিঝড় দিটওয়ার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপরাষ্ট্রটি। তাদের সাহায্য করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাম্মি সিলভাও জানিয়েছেন, বিসিসিআই সঙ্গে এই নিয়ে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। আগস্ট মাসে দ্বীপরাষ্ট্রে যাবে ভারত। যার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ম্যাচও থাকছে। তার বাইরে একটি বাড়তি টি-২০ ম্যাচ খেলবে ভারত। এই ম্যাচের মাধ্যমে বন্যাবিধ্বস্ত অঞ্চলের জন্য অর্থ সংগ্রহ করা হবে। তবে একটি টি-২০ ম্যাচ খেলা হবে নাকি একাধিক ম্যাচ খেলে সেই অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রদান করা হবে সেটা এখনও সিদ্ধান্ত গ্রহণ করা হয় নি। তবে একটি ম্যাচ যে শ্রীলঙ্কার বাসিন্দাদের জন্য ভারত খেলবে তা একপ্রকার নিশ্চিত। তবে সূত্রের খবর প্রয়োজনে দুটি টি-২০ ম্যাচও খেলতে সম্মত বিসিসিআই।
অবিলম্বে বাদ দিতে হবে মুস্তাফিজুরকে, কড়া বার্তা বোর্ডের! বাংলাদেশ সফর বয়কটের সম্ভাবনা
