Monday, March 2, 2026
Homeক্রিকেটটি-২০ বিশ্বকাপে চোকার্সের তকমা কাটানোর চ্যালেঞ্জ গতবারের রানার্স প্রোটিয়াদের

টি-২০ বিশ্বকাপে চোকার্সের তকমা কাটানোর চ্যালেঞ্জ গতবারের রানার্স প্রোটিয়াদের

ময়দান আপডেট: গতবারের টি-২০ বিশ্বকাপের রানার্সের তকমা রয়েছে তাদের ঝুলিতে। ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাও জয় করেছে প্রোটিয়ারা। আর সদ্য ভারতের মাটিতে খেলতে এসে ভারতকে ২-০ তে টেস্ট সিরিজে ধুরমুশ করার পর, ওয়ানডে এবং টি-২০ সিরিজ হারলেও ভালো ক্রিকেট উপহার দিয়েছে সাউথ আফ্রিকা। ফলে এবার তাঁদের লক্ষ্য আসন্ন টি-২০ বিশ্বকাপে চোকার্সের তকমা কাটিয়ে প্রথমবার টি-২০ বিশ্বকাপ জয় করা। আর সেই লক্ষ্য নিয়েই এবার আসরে নামতে প্রস্তুত আদিন মার্করামের নেতৃত্বে প্রোটিয়ারা। নতুন বছরের শুরুতেই নিজেদের দল ঘোষণা করে দিল সাউথ আফ্রিকা। 

বিশ্বকাপের সাউথ আফ্রিকার দলে রয়েছে বেশ কিছু চমক। ভারতের বিরুদ্ধে সিরিজে চোটের কারণে খেলতে পারেননি কাগিসো রাবাডা, অবশ্য বিশ্বকাপ দলে রয়েছেন তিনি। কামব্যাক করা কুইন্টন ডিককও দলে সুযোগ পেয়েছেন। তবে সকলকে খানিকটা চমকে দিয়েই আরেক তারকা কিপার-ব্যাটার রায়ান রিকেলটনকে দলে রাখেনি প্রোটিয়ারা। এমনকী তারকা মিডল অর্ডার ব্যাটার ট্রিস্টান স্টাবসের ভাগ্যেও শিঁকে ছেড়েনি। জায়গা পাননি আর এক ওপেনার রিজা হেনড্রিক্স। বোঝা যাচ্ছে, বিশ্বকাপে দুই অভিজ্ঞ কুইন্টন ডি’কক ও অধিনায়ক আদিন মার্করাম ওপেন করবেন। মিডল অর্ডারে টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, জেসন স্মিথ, ডেভিড মিলারেরা রয়েছেন। পাশাপাশি ডোনোভান ফেরেইরা, মার্কো জানসেন, কর্বিন বশেরাও রয়েছেন। ফলে লোয়ার অর্ডারেও ব্যাটিংয়ে সমস্যা হবে না দক্ষিণ আফ্রিকার।

টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দল— এডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি’কক, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডোনোভান ফেরেইরা, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, কোয়েনা মাফাকা, লুঙ্গি এনগিডি, জেসন সমিথ, জর্জ লিন্ডে, কর্বিন বশ, অনরিখ নোখিয়া।

আজ কিউয়িদের বিরুদ্ধে দল ঘোষণা ভারতের, জল্পনা শামি-সিরাজ-পন্থকে নিয়ে!

অন্যদিকে টি-২০ বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করেছে জিম্বাবোয়েও। দেখে নিন তাদের দল। 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular