Wednesday, March 4, 2026
Homeক্রিকেটলিটন দাসের নেতৃত্বে টি-২০ বিশ্বকাপের ১৫ জনের দল ঘোষণা বাংলাদেশের

লিটন দাসের নেতৃত্বে টি-২০ বিশ্বকাপের ১৫ জনের দল ঘোষণা বাংলাদেশের

লিটনের হাতেই থাকছে বিশ্বকাপে দলের নেতৃত্ব। দলের সহ-অধিনায়ক করা হয়েছে সইফ হাসানকে।  আগামী আইপিএলে কেকেআরের হয়ে মুস্কাফিজুর খেলতে না পারলেও, তিনিও জায়গা পেয়েছেন বিশ্বকাপের দলে।

ময়দান আপডেট: একদিকে যখন মুস্তাফিজুর বিতর্কে উত্তাল বাংলাদেশ, ঠিক তারই মধ্যে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উল্লেখ্য আইসিসিকে চিঠি দিয়ে ভারতের বদলে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলির ভেন্যু বদল করে শ্রীলঙ্কায় করার অনুরোধ জানাতে পারে বিসিবি। কারণ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ দলকে ভারতে খেলতে যেতে নিষেধ করা হয়েছে। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশের অনুরোধ আইসিসি ও বিসিসিআই মান্যতা দেবে বলে মনে হয় না। কারণ ইতিমধ্যেই বিশ্বকাপের সমস্ত ম্যাচের ভেন্যুতে সমস্ত আয়োজন সেরে ফেলেছে ক্রিকেট বোর্ড। তবে ম্যাচ কোথায় খেলতে হবে তা নিয়ে সন্দেহ থাকলেও, ইতিমধ্যেই দল ঘোষণা করে দেওয়া হল। 

 লিটনের হাতেই থাকছে বিশ্বকাপে দলের নেতৃত্ব। দলের সহ-অধিনায়ক করা হয়েছে সইফ হাসানকে।  আগামী আইপিএলে কেকেআরের হয়ে মুস্কাফিজুর খেলতে না পারলেও, তিনিও জায়গা পেয়েছেন বিশ্বকাপের দলে। অভিজ্ঞ বাঁহাতি জোরে বোলার টি-২০ ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার। সম্প্রতি ২০ ওভারের ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। 

মুস্তাফিজুরকে বহিস্কার! হতাশ প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক মহম্মদ আশরাফুল, EXCLUSIVE খবর

 

বাংলাদেশের দল—

লিটন দাস (অধিনায়ক), সইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান শাকিব, তাসকিন আহমেদ, মহম্মদ সইফুদ্দিন এবং শরিফুল ইসলাম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular