Wednesday, March 4, 2026
Homeক্রিকেটভারতে বিশ্বকাপ খেলতে নারাজ বাংলাদেশ! চিঠি আইসিসিকে

ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ বাংলাদেশ! চিঠি আইসিসিকে

কারও ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার ভিত্তিতে বিশ্বক্রিকেট চলবে না। বিশ্বকাপের সূচি কোনও ভাবেই বদল করা সম্ভব নয়।

ময়দান আপডেট: রাজনৈতিক পরিস্থিতির জেরে বাংলাদেশের তারকা বোলার মুস্তাফিজুরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর তারপর থেকেই সরগরম গোটা বাংলাদেশ। বাংলাদেশের স্যোশাল মিডিয়ায় আইপিএলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছেন বাংলাদেশের বাসিন্দারা। এমনকি বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে মিডিয়ায় আইপিএল সম্প্রচার বয়কটের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি এবার কড়া অবস্থান নিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার প্রতিবাদে ভারতে টি-২০ বিশ্বকাপের ম‍্যাচ খেলতে আসবে না, জানিয়ে দিল বাংলাদেশ। সে দেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের বদলে তাঁরা শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম‍্যাচ খেলতে চায় বলেও জানিয়েছে। এ নিয়ে দ্রুত আইসিসিকে চিঠিও লিখবে বাংলাদেশ বোর্ড। আগামী মাসের বিশ্বকাপে রাজনৈতিক কারণে পাকিস্তান ইতিমধ্যেই ভারতে আসতে অস্বীকার করেছে। তাঁরা নিজেদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। এবার বাংলাদেশও এই একই পথে হাঁটতে চাইছে।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে নারাজ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআই এর পক্ষ থেকে সাফ বলা হয়েছে, কোন দেশ কি করবে সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।  কারও ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার ভিত্তিতে বিশ্বক্রিকেট চলবে না। বিশ্বকাপের সূচি কোনও ভাবেই বদল করা সম্ভব নয়। আর মাত্র একমাস পর বিশ্বকাপ। এর মধ্যে বাংলাদেশের এতগুলি ম্যাচ সরানো পদ্ধতিগত ভাবে অসম্ভব। তাছাড়া বিপক্ষ দলগুলির কথাও ভাবতে হবে। তাদের বিমান ভাড়া, হোটেল সব বুক হয়ে গিয়েছে। ফলে এখন বাংলাদেশ চাইলেও, ভারতীয় বোর্ড বিশ্বকাপের ভেন্যু বদল করবে না তা একপ্রকার স্পষ্ট। ফলে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল। 

মুস্তাফিজুরকে বহিস্কার! হতাশ প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক মহম্মদ আশরাফুল, EXCLUSIVE খবর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular