Monday, March 2, 2026
Homeক্রিকেটঅ্যাসেজের শেষ টেস্টের প্রথম দিনে দুর্দান্ত লড়াই জো রুট ও হ্যারি ব্রুকের

অ্যাসেজের শেষ টেস্টের প্রথম দিনে দুর্দান্ত লড়াই জো রুট ও হ্যারি ব্রুকের

জো রুট ও হ্যারি ব্রুক অনবদ্য পার্টনারশিপ গড়ে তোলেন। অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে দীর্ঘসময় লড়াই করে যান দুই তারকা ব্যাটসম্যান। দুইজনেই নিজের হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন।

ময়দান আপডেট: অ্যাসেজের নিয়মরক্ষার শেষ টেস্টের প্রথম দিনের খেলা বেশ কয়েক ঘণ্টা বিঘ্নিত হল বৃষ্টির জেরে। ইতিমধ্যেই ৫ টেস্টের অ্যাসেজ সিরিজে প্রথম চার টেস্টের মধ্যে ৩-১ এ এগিয়ে থেকে সিরিজ চ্যাম্পিয়ন নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। একমাত্র বছরের শেষে চতুর্থ টেস্টে জয় লাভ করেছে ইংল্যান্ড। ফলে ২০২৫-২৬ অ্যাসেজ জয় অজি বাহিনীর তা নিশ্চিত। রবিবার থেকে সিডনিতে শুরু হয়েছে অ্যাসেজের শেষ টেস্ট। উল্লেখ্য এই টেস্ট ম্যাচ নিজের জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার উসমান খোয়াজার। তিনি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ দিয়ে নিজের ক্রিকেট জীবনের ইতি টানবেন। 

এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। আর দিনের শুরুতেই ১৬ রানে জ্যাক ক্রলিকে ফিরিয়ে দেন মিশেল নিশার। এরপর অপর ওপেনার বেন ডাকেটকে ২৪ বলে ২৭ রানে প্যাভিলিয়ানে ফেরত পাঠান মিচেল স্টার্ক। স্কট বোলান্ডের বলে ১০ রানে জেকব বেথেলকে আউট করে ম্যাচের রাশ কিছুটা নিজেদের দিকে নিয়ে আসে অস্ট্রেলিয়া। কিন্তু এরপর ইংল্যান্ডের ইনিংসে দুই অভিজ্ঞ ব্যাটার জো রুট ও হ্যারি ব্রুক অনবদ্য পার্টনারশিপ গড়ে তোলেন। অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে দীর্ঘসময় লড়াই করে যান দুই তারকা ব্যাটসম্যান।

 

ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ বাংলাদেশ! চিঠি আইসিসিকে

দুইজনেই নিজের হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন। দিনের শেষে জো রুট অপরাজিত ৭২ রানে এবং হ্যারি ব্রুক অপরাজিত ৭৮ রানে। বৃষ্টি শুরু হওয়ার দিনের শেষ কয়েক ঘণ্টা ম্যাচ থাকার পর প্রথম দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন আম্পায়র। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ২১১ রান। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular