ময়দান আপডেট: সিডনিতে অ্যাসেজের দ্বিতীয় দিনে ইংল্যান্ডকে অলআউট করে ব্যাট নেমে দুর্দান্ত লড়াই ট্রাভিস হেডের। দিনের শেষে সেঞ্চুরির দোরগোরায় অজি ওপেনার ব্যাটার। অপরাজিত ৮৭ বলে ৯১ রানে। তাঁর ইনিংসে রয়েছে ১৫ টা বাউন্ডারি। এরআগে প্রথম ব্যাট করে ইংল্যান্ড অলআউট হয়ে যায় ৩৮৪ রানে। নিজের ইনিংসে দেড়শো রান পার করে ২৪২ বলে ১৬০ রান করলেন তারকা ইংরেজ ব্যাটার জো রুট। উল্লেখ্য টেস্ট ক্রিকেটে ৬৭ তম অর্ধশতরান (Half Century) পূর্ণ করলেন তিনি। এর ফলে টেস্টে সর্বাধিক অর্ধশতরানের তালিকায় এখন দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। আর দু’টি অর্ধশতরান করলে তিনি ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ভাঙবেন তিনি। কারণের শচীনের রয়েছে টেস্ট ক্রিকেটে ৬৮ টি অর্ধশতরান।

পাশাপাশি ইংল্যান্ডের হয়ে ৮৪ রান করেন হ্যারি ব্রুক। ৪৬ রান করেন জেমি স্মিথ। অস্ট্রেলিয়ার হয়ে মিশেল নিশার নেন ৪ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংসে ২১ রানে ফিরে যান জ্যাক ওয়েদারাল্ড। কিন্তু এরপর ট্রাভিস হেড ও মার্নাস লাবুসানে দুর্দান্ত পার্টরানশিপ গড়ে তোলেন। লাবুসানে ২ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করে ফিরে যান ৪৮ রানে। অস্ট্রেলিয়ার ইনিংসে দুটি উইকেটই তুলে নেন অধিনায়ক বেন স্টোকস। এরপর নাইট ওয়াচম্যান হিসাবে ব্যাট করতে এসে ১ রানে অপরাজিত নিসার। অন্যদিকে ট্রাভিস হেড অপরাজিত ৯১ রানে। দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৬৬ রানে ২ উইকেট।
সারাদিনের সমস্ত সেরা খেলার খবর দেখুন MAIDAN UPDATE E-Paper থেকে
