ময়দান আপডেট: আজই আইএসএল নিয়ে চূড়ান্ত ঘোষণা সামনে আসতে পারে। গত কয়েক মাস ধরে আইএসএল নিয়ে টালবাহানা অব্যাহত। এযেন সেই ছোট গল্পের মতো- শেষ হয়েও হইলো না শেষ! আইএসএল নিয়ে একাধিকবার জট কাটার ইঙ্গিত পাওয়া গেলেও, যেন উদ্বেগ কাটতেই চাইছে না। গত দুইদিন আগে জরুরি ভিত্তিতে বৈঠক করে ফেডারেশনের পক্ষ থেকে বলা হয় আগামী এক সপ্তাহের মধ্যেই আইএসএলের দিন ঘোষণা করা হবে। কিন্তু এরপর গতকাল আবার বৈঠকে বসে ফেডারেশনের ফিনান্স কমিটির পদাধিকারীরা। ফিন্যান্স কমিটির বৈঠকে আইএসএলের জন্য ৭ কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে কমিটির সদস্যদের বোঝান, ব্রডকাস্টিংয়ের প্রোডাকশন রাইট নিজেদের হাতেই রাখতে চাইছেন তারা। এর জন্য যা খরচ হবে তা ফেডারেশনই দেবে। সভাপতির এই পরিকল্পনার সঙ্গে আপাতত সহমত প্রকাশ করেছেন ফিনান্স কমিটির সদস্যরা।

তবে ফিনান্স কমিটির সিদ্ধান্ত নিয়ে আজ মঙ্গলবার দুপুরে ফের বৈঠকে বসতে চলেছে এআইএফএফের কার্যকরী কমিটি। এই বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হলে তবেই আইএসএলের পরবর্তী রূপরেখা চূড়ান্ত হবে। উল্লেখ্য ব্রডকাস্টিংয়ের প্রোডাকশন রাইট নিজেদের হাতে ফেডারেশন রাখলে ৫ কোটি টাকার থেকে অনেক বেশি টাকা ফেডারেশনকে খরচ করতে হবে। আর তাই নিয়েই দ্বি-মত রয়েছে ফেডারেশনের সদস্যদের মধ্যে। এই বিষয় নিয়ে মঙ্গলবার সভায় চর্চা তুঙ্গে উঠতে পারে। আজকের বৈঠকে যোগ দেবে আইএসএলে অংশ গ্রহণকারী সমস্ত ক্লাবের প্রতিনিধিরা।
বেঙ্গল সুপার লিগে ফিক্সিংয়ের অভিযোগ IFA-শীর্ষকর্তার,ক্ষুব্ধ শ্রাচী! তদন্তের নির্দেশ পুলিশকে
