ময়দান আপডেট: ভারত-বাংলাদেশ ইস্যুতে এবার হস্তক্ষেপ করল আইসিসি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুরকে বাদ দেওয়া হয়েছে। আর তার পর থেকেই উত্তাল বাংলাদেশ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিসিবি থেকে স্পষ্ট জানান হয়, বাংলাদেশ দল থেকে ভারতে টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলতে না যায়। পরিবর্তে তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় আয়োজন করা হোক। তারপরই বিসিবির পক্ষ থেকে চিঠি পাঠানো হয় আইসিসিকে। তারা আবেদন করেছিল বিশ্বকাপের বাংলাদেশের সমস্ত ম্যাচ ভারত থেকে সরানো হোক শ্রীলঙ্কায়। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আবেদন মানতে নারাজ আইসিসি। এদিন আইসিসির পক্ষ থেকে সাফ জানান হয়, টি-20 বিশ্বকাপের ম্যাচ ভারতেই খেলতে হবে বাংলাদেশকে। বিসিবি-কে কড়া নির্দেশ আইসিসির। ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেললে উল্টে পয়েন্ট কাটা যাবে বাংলাদেশের, সাফ জানাল ICC। ফলে ব্যাকফুটে বাংলাদেশ।

উল্লেখ্য এবারের বিশ্বকাপে ৭,৯ ও ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের তিনটে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেন্সে। যা নাইটদের হোম গ্রাউন্ড বলে পরিচিত। ফলে সেই ইস্যুকে সামনে রেখে বাংলাদেশ বোর্ড বলছে তারা নাইটদের মাঠে নিজেদের দল নামাবে না। নিরাপত্তার অভাব বোধ করছে। পাশাপাশি বিশ্বকাপে ওয়াংখেড়েতে গ্রুপ পর্বের একটি ম্য়াচ রয়েছে বাংলাদেশের। তবে বাংলাদেশ যদি না খেলে তাহলে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, সবকটি ম্যাচের পয়েন্ট হারাবে বাংলাদেশ। পাশাপাশি আগামী দিনে আইসিসির চরম শাস্তির মুখে পড়তে হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। ফলে ঘরে-বাইরে ব্যাপক চাপের মুখে বাংলাদেশ বোর্ড।
২১ বছরের আমন রাওয়ের দ্বি-শতরান! সিরাজের বিধ্বংসী বলে বিদায় প্রায় নিশ্চিত বাংলার
