Monday, March 2, 2026
Homeক্রিকেটআবারও বৈভব ঝড় প্রোটিয়াভূমে! সিরিজ হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়া জুনিয়রদের

আবারও বৈভব ঝড় প্রোটিয়াভূমে! সিরিজ হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়া জুনিয়রদের

সাউথ আফ্রিকার মাটিতে অনবদ্য সাফল্য দেখিয়ে এদিন ম্যাচ ও সিরিজের সেরা হন অধিনায়ক বৈভব সূর্যবংশি। 

ময়দান আপডেট: সাউথ আফ্রিকাকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে ৩-০ তে প্রোটিয়াভূমে ওয়ানডে সিরিজ জয় ভারতের ছোটদের। গোটা সিরিজ জুড়ে বৈভব সূর্যবংশির ঝড়ে কার্যত উড়ে গেল সাউথ আফ্রিকার ছোটদের দল। বুধবার সিরিজের তৃতীয় ম্যাচে ২৩৩ রানের বিরাট ব্যবধানে প্রোটিয়াদের হারিয়ে সিরিজ চ্যাম্পিয়ন ভারত। এদিনও সাউথ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তোলেন বৈভব। ৭৪ বলে ১২৭ রানে দুর্দান্ত ইনিংস উপহার দিলেন দলকে। তাঁর ইনিংসে ছিল ৯ টা চার ও ১০ টা ছয়। পাশাপাশি এদিন সেঞ্চুরি উপহার দিলেন আর এক ওপেনার অ্যারন জর্জও। প্রথম উইকেটের জুটিতে ২৫.৪ ওভারে ওঠে ২২৭ রান। অ্যারন জর্জ করেন ১০৬ বলে ১১৮ রান। আর ভারত তোলে ৭ উইকেটে ৩৯৩ রান। 

আর জবাবে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা অলআউট হয়ে যায় মাত্র ১৬০ রানে। তাদের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন পল জেমস। ভারতের হয়ে ৩ উইকেট নেন কিষান সিং।

সাউথ আফ্রিকার মাটিতে অনবদ্য সাফল্য দেখিয়ে এদিন ম্যাচ ও সিরিজের সেরা হন অধিনায়ক বৈভব সূর্যবংশি। 

অ্যাসেজের শেষ টেস্টেও চালকের আসনে অজি বাহিনী,সেঞ্চুরি জেকব বেথেলের

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular