Sunday, March 1, 2026
Homeক্রিকেট৪-১ এ অ্যাসেজ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আবেগঘন খোয়াজা! চরম সমালোচনা মুখে ম্যাকালাম

৪-১ এ অ্যাসেজ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আবেগঘন খোয়াজা! চরম সমালোচনা মুখে ম্যাকালাম

৪-১ ব্যবধানে অ্যাশেজ হারেই সম্ভবত ইংল্যান্ডের বাজবল জমানায় সমাপ্তিতে সিলমোহর পড়ে গেল

ময়দান আপডেট: টেস্টের পঞ্চম দিনে অ্যাসেজ জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল অস্ট্রেলিয়ার জন্য। আর সেটাই করে দেখাল অজি বাহিনী। সিডনি টেস্টের চতুর্থ দিনের শেষেই ৮ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল ইংল্যান্ড। ফলে এদিন সকাল-সকাল ইংল্যান্ডের শেষ ২ টো উইকেট ফেলতে বেশি সময় অপচয় করতে হয়নি অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় ইনিংসে ৩৪২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। তবে বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ একই টেস্টে তিনটে দেড়শো রান দেখা গেল। প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে জো রুট করেন ১৬০ রান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ট্রাভিস হেড করেন ১৬৩ রান। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে জেকব বেথেল করলেন ২৬৫ বলে ১৫৪ রান। 

ইংল্যান্ডকে অলআউট করে বৃহস্পতিবার দ্বিতীয় ইনিংসে সহজ টার্গটে নিয়ে ব্যাট করতে নেমে ৩১ ওভার ২ বলেই, ৫ উইকেট হারিয়ে ১৬১ রান করে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন মার্নোস লাবুসানে। নিজের ক্রিকেট জীবনের শেষ ইনিংসে ৬ রানে আউট হন উসমান খোয়াজা। ফলে ৫ উইকেটে সিডনি টেস্ট জিতে ৪-১ এ অ্যাসেজ সিরিজ চ্যাম্পিয়ন হয়ে গেল অজি বাহিনী। ম্যাচের সেরা হন ট্রাভিস হেড। সিরিজের সেরা হন মিচেল স্ট্রাক। তিনি ৫ টেস্টে নিয়েছেন ৩১ টি উইকেট।

আর এই টেস্ট সিরিজ জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের পাশাপাশি দেশের সমর্থকরাও। এদিন টেস্ট জিতে দলের সাফল্য দলের কিংবদন্তি ক্রিকেটার উসমান খোয়াজাকে উৎসর্গ করলেন অজি ক্রিকেটাররা। আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন খোয়াজা। নিজের বিদায়ি টেস্টে মাঠ ছাড়ার সময় আবেগে ভাসলেন এই তারকা ক্রিকেটার। 

আর অন্যদিকে অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডের চূড়ান্ত হতাশাজনক দলের ফলাফলের জেরে চরম সমালোচনা মুখে পড়েছেন কোচ ম্যাকালাম। কোচ ম্যাকালামের উপর যে দল ভরসা হারাচ্ছে তা একদম স্পষ্ট। ৪-১ ব্যবধানে অ্যাশেজ হারেই সম্ভবত ইংল্যান্ডের বাজবল জমানায় সমাপ্তিতে সিলমোহর পড়ে গেল। সূত্রের দাবি, ম্যাকালামকে বলে দেওয়া হয়েছে, অ্যাশেজের জন্য দল যে ঠিকমতো প্রস্তুত ছিল না সেটা স্পষ্ট। সেটার দায় তাঁকে নিতে হবে।

তাছাড়া দল যেভাবে খেলছে তাতেও খুশি নয় ইসিবি। এমনকী দলের অন্দরের পরিবেশও ভালো না। এই পরিস্থিতি দ্রুত না বদলালে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

 

আবারও বৈভব ঝড় প্রোটিয়াভূমে! সিরিজ হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়া জুনিয়রদের

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular