Wednesday, March 4, 2026
Homeক্রিকেটআজ থেকে শুরু চতুর্থ WPL, প্রথম দিনেই মুখোমুখি হরমনপ্রীত কৌর বনাম স্মৃতি...

আজ থেকে শুরু চতুর্থ WPL, প্রথম দিনেই মুখোমুখি হরমনপ্রীত কৌর বনাম স্মৃতি মন্ধানা

আজ প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। আর আরসিবিকে নেতৃত্ব দেবেন স্মৃতি মন্ধানা। 

ময়দান আপডেট: ২০২৫ সালে দ্বিতীয়বারের জন্য Women’s Premier League (WPL) চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ছেলেদের আইপিএলের অনুকরণে ২০২৩ সালে প্রথমবার শুরু হয় দেশের মহিলা ক্রিকেটারদের নিয়ে ওম্যান্স প্রিমিয়ার লিগ। আর প্রথমবারই মহিলাদের এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স। ২০২৪ সালে WPL চ্যাম্পিয়ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বিরাটের আরসিবির আইপিএল চ্যাম্পিয়ন হতে ১৭ বছর সময় লেগে গেলেও, মহিলাদের আরসিবি দল দুইবছরের মধ্যেই ২০২৪ সালে শিরোপা জিতে নেয়। আর ২০২৫ সালে আবারও WPL চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স। তারা ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। 

আর এবার ২০২৬ সালে আজ অর্থাৎ ৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে WPL এর চতুর্থ সংস্করণ।এবারের WPL এ অংশ নিচ্ছে ৫ টি মহিলা দল। দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, গুজরাত টাইটান্স ও ইউপি ওয়ারিয়ার্স। ৯ জানুয়ারি থেকে শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে WPL। আজ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে শুরু হবে এইবারের WPL এর প্রথম ম্যাচ, যেখানে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ওম্যান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ওম্যান্স। আর ৫ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ভাদোদরা স্টেডিয়ামে। 

তবে WPL এ বিশেষ চমক অবশ্যই সদ্য বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দলের ক্রিকেটারদের পাঁচটি দলে ভাগ হয়ে যোগদান করা। কারণ ২০২৫ সালে সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় মহিলা দল। ফলে হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা,রিচা ঘোষরা এখন বিশ্বজয়ী। আর তাঁদের নিয়ে আয়োজিত WPL এবার বিশেষ মাত্রা পাবে তা বলাই বাহুল্য।শুক্রবার থেকে আগামী এক মাসের জন্য তারা একে অপরের বিরুদ্ধে যদিও লড়াই করবেন। আজ প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। আর আরসিবিকে নেতৃত্ব দেবেন স্মৃতি মন্ধানা। 

ডব্লিউপিএলের শুরুতে প্রতিটি ম্যাচই মাঠে গিয়ে বিনামূল্যে দেখার সুযোগ পেতেন দর্শকেরা। গত বছর থেকে টিকিট কেটে খেলা দেখতে হচ্ছে। তাতেও পুরো ভর্তি হয়ে যাচ্ছে মাঠ। এবারের প্রতিযোগিতা নবি মুম্বই এবং বডোদরায় হবে। তবে এবারের টুর্নামেন্টে হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে খেলা আয়োজন করলেও বিশ্বজয়ী মহিলা ক্রিকেটারদের দেখতে গ্যালারি ভর্তি হতো তা নিশ্চিত। যদিও বিসিসিআই সেই পথে হাঁটে নি। কেবলমাত্র দুটি স্টেডিয়ামেই সবকটি খেলা আয়োজিত করা হবে। 

বিশ্বকাপে খেলবেন তিলক, কিউয়িদের বিরুদ্ধে নামার আগে চূড়ান্ত মহড়া টিম ইন্ডিয়ার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular