ময়দান আপডেট: WPL এর তৃতীয় ম্যাচে শনিবার রাতে জয়ে ফিরল মুম্বই ইন্ডিয়ান্স। শুক্রবার প্রথম ম্যাচে আরসিবির কাছে হারলেও, শনিবার হরমনপ্রীত কৌরের নেতৃত্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫০ রানে দিল্লি ক্যাপিটালস ওম্যান্স দলকে হারিয়ে জয়ে ফিরল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন প্রথম ব্যাট করে মুম্বই তোলে ৪ উইকেটে ১৯৫ রান। মুম্বইয়ের হয়ে ৭০ রান করেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার Natalie Ruth Sciver-Brunt। পাশাপাশি ৭৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক হরমনপ্রীত কৌর।

জবাবে ব্যাট করতে নেমে ১৪৫ রানে অলআউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস ওম্যান্স। তাদের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেটার Chinelle Akhalia Henry।

ফলে ৫০ রানে ম্যাচ জিতে স্বস্তি ফিরে পেল দুইবারের WPL চ্যাম্পিয়নরা।
