Sunday, March 1, 2026
Homeক্রিকেটলাস্ট বল পর্যন্ত থ্রিলার লড়াই! শেষ হাসি হাসলেন স্মৃতি মন্ধানা

লাস্ট বল পর্যন্ত থ্রিলার লড়াই! শেষ হাসি হাসলেন স্মৃতি মন্ধানা

বল হাতে ৪ উইকেট নেওয়ার পর, ব্যাট করতে এসেও অনবদ্য ব্যাটিং উপহার দিয়ে দলকে প্রথম ম্যাচেই জেতালেন ২৫ বছর বয়সি সাউথ আফ্রিকান মহিলা ক্রিকেটার ডি ক্লার্ক।

ময়দান আপডেট: জমজমাট ভাবেই ২০২৬ সালের ওম্যান্স প্রিমিয়ার লিগ (WPL) এর ঢাকে কাঠি পড়ে গেল। উদ্বোধন অনুষ্ঠানে যেমন আড়ম্বর ছিল, ঠিক তেমনই প্রথম উদ্বোধনী ম্যাচ ঘিরেও দেখা গেল লাস্ট বল পর্যন্ত টানটান উত্তেজনা থেকে থ্রিলারে ভরা লড়াই। মূলত যেটা দেখতেই পছন্দ করেন বর্তমান দিনে ক্রিকেট প্রেমীরা, ঠিক সেই রমকই হাইভোল্টেজ রুদ্ধশ্বাস ম্যাচ উপহার দিল মুম্বই ইন্ডিয়ান্স ওম্যান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ওম্যান্স দলের ক্রিকেটাররা। তবে ম্যাচের শেষ হাসি হাসলেন আর এক বিশ্বজয়ী হরমনপ্রীত কৌরকে নিরাস করে, মহিলা বিশ্বকাপ জয়ী দলের সদস্য স্মৃতি মন্ধানা। ৩ উইকেটে জয় দিয়ে WPL এ পথচলা শুরু করল আরসিবি। 

টস জিতে এদিন ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধানা। মুম্বই ইন্ডিয়ান্স এদিন ব্যাট করতে নেমে তোলে ৬ উইকেটে ১৫৪ রান। তাঁদের হয়ে সর্বোচ্চ সজীবন সজনা করেন ৪৫ রান। নিকোলা ক্যারি করেন ৪০ রান।

অধিনায়ক হরমনপ্রীত কৌর  করেন ২০ রান। আরসিবির হয়ে ডি ক্লার্ক নেন ৪ উইকেট। 

জবাবে ব্যাট করতে নেমে এই রান তুলতে আরসিবি দলকে লাস্ট বল পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হল। একটা সময় মনে হচ্ছিল হয়তো ম্যাচটা জিতে নেবে মুম্বই। কিন্তু বল হাতে ৪ উইকেট নেওয়ার পর, ব্যাট করতে এসেও অনবদ্য ব্যাটিং উপহার দিয়ে দলকে প্রথম ম্যাচেই জেতালেন ২৫ বছর বয়সি সাউথ আফ্রিকান মহিলা ক্রিকেটার ডি ক্লার্ক। তিনি করেন ৪৪ বলে ৬৩ রানে অপরাজিত ইনিংস। তাঁর ইনিংসে ছিল ৭ টা চার ও ২ টো ছয়। এছাড়া অধিনায়ক স্মৃতি মন্ধানা করেন ১৮ রান। শেষ ওভারে জিততে দরকার ছিল ১৮ রান। শিভার-ব্রান্টকে দু’টি ছয় এবং একটি চার মেরে দলকে জিতিয়ে দেন ডি ক্লার্ক। ৭ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় আরসিবি। 

বিশ্বকাপে খেলবেন তিলক, কিউয়িদের বিরুদ্ধে নামার আগে চূড়ান্ত মহড়া টিম ইন্ডিয়ার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular