সৌরভ রায় ও সৌম্য দাশ, প্রতিনিধি
ময়দান আপডেট: বাংলার ক্রিকেটের সাপ্লাইলাইন গড়ে তুলতে বিশেষ ভাবে ভূমিকা নিয়ে থাকে ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়া। বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টের আয়োজন করে থাকে সিসিডি। তবে সিএবির অনুর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্টের সাপ্লাইলাইন গড়ে তুলতে দৃষ্টান্ত স্থাপন করেছে ৮০ বছর অতিক্রান্ত দক্ষিণ কলকাতার এই ক্রিকেট অ্যাকাডেমি। সিসিডির উদ্যোগে গত তিনবছর ধরে আয়োজন করা হচ্ছে অনুর্ধ্ব ১০ বাচ্ছাদের ক্রিকেট টুর্নামেন্ট। ৮ থেকে ১০ বছর বয়সি ছোট বাচ্ছাদের নিয়ে গত তিনবছর ধরে এই অভিনব টুর্নামেন্ট আয়োজন করছে সিসিডি। আর এই বছর আয়োজিত হল 3rd CCD kidz Cricket league 2026 এর। যেখানে অংশ নিয়েছিল ছয়টি দল। এই ছয়টি দল হল সিসিডি, স্পোর্টস জোন, বালক সংঘ, জর্জ টেলিগ্রাফ,পাটুলি ক্রিকেট অ্যাকাডেমি ও হাওড়া ইউনিয়ন। ১৫ ওভার করে প্রত্যেকটি ম্যাচ খেলা হয়।

আর রবিবার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল আয়োজক দল সিসিডি ও স্পোর্টস জোন। এদিন টস জিতে প্রথম ব্যাট করে স্পোর্টস জোন তোলে ১৫ ওভারে ২ উইকেটে ২০৯ রান। দুর্দান্ত ব্যাটিং করে তারা। স্পোর্টস জোনের হয়ে ৫০ বলে ৯৯ রানে অপরাজিত থাকে স্বর্ণাভ। ৩২ বলে ৮৪ রান করে অনুভূব পাত্র।

জবাবে ব্যাট করতে নেমে সিসিডি করে ১৫ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান। স্পোর্টস জোনের হয়ে ৪ উইকেট নেন অভিজ্ঞান সরকার। ফাইনাল ম্যাচে রবিবার ৫৫ রানে ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়া (CCD) কে হারিয়ে ছয় দলীয় এই সিরিজ চ্যাম্পিয়ন হয়ে গেল Sports zone। উল্লেখ্য গত বছরও এই সিরিজ চ্যাম্পিয়ন হয়েছিল স্পোর্টস জোন। আর এই বছর সমস্ত ম্যাচ জিতে সিরিজ জিতে নিল স্পোর্টস জোনের ছোটরা। ফলে ম্যাচ জিতে উল্লাসে মেতে ওঠে দলের কোচ থেকে ক্রিকেটার সকলেই।

এদিন ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া, বিধায়ক দেবাশিস কুমার, সিএবির সদস্য শিবব্রত দত্ত, শ্রীমন্ত কুমার মল্লিক, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায় চৌধুরী, ওয়েস্ট বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সেক্রেটারি কুমকুম ব্যানার্জী সহ অন্যান্য সিএবির সদস্য ও বিশিষ্ট সদস্যরা। উল্লেখ্য CCD এর প্রতিষ্ঠাতা বীরেন্দ্রনাথ মিত্র ও শান্তনু মিত্রদের উদ্যোগে এবং অভিষেক ডালমিয়ার ভাবনায় Under 10 টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে, যা দৃষ্টান্ত গোটা দেশের কাছে।
কিংবদন্তি অলোক মুখোপাধ্যায়ের আত্মজীবনী ‘লাল কার্ডের বাইরে’এর উদ্বোধনে চাঁদেরহাট
