Sunday, March 1, 2026
Homeক্রিকেটচেনা ছন্দে নিউ ইয়ার ধমাকা কোহলির ! ৪ উইকেটে জয় ভারতের

চেনা ছন্দে নিউ ইয়ার ধমাকা কোহলির ! ৪ উইকেটে জয় ভারতের

শুভমান করেন ৭১ বলে ৫৬ রান। আর বিরাট ও শুভমান ফিরে যাওয়ার পর, দলের হাল ধরেন শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল। শ্রেয়স করেন ৪৭ বলে ৪৯ রান।

ময়দান আপডেট:ঘরের মাঠে বিরাট টার্গেট নিয়ে কিউয়িদের বিরুদ্ধে ব্যাট করতে নেমে, সেই কোহলি ধামাকা দিয়ে নিউ ইয়ারের সূচনা টিম ইন্ডিয়ার। রবিবার প্রথম ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডকে ১ ওভার বাকি থাকতেই ৪ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত। ভারতের সামনে প্রথম ব্যাট করে ৩০১ রানের বিশাল টার্গেট রেখেছিল কিউয়িরা। ফলে মনে হচ্ছিল এত বড় টার্গেটের বিরুদ্ধে লড়াই করে জিততে সমস্যায় পড়তে হবে ভারতকে। কিন্তু ওই যে ভারতীয় দলে সেই ২০০৮ সাল থেকে ২০২৬ সাল এখনও কিং কোহলির শাসন অব্যাহত। যত বড় টার্গেটই থাকুক না কেন, তিনি ডোন্ট কেয়ার। যে কোনও পরিস্থিতি থেকে, যে কোনও দলের বিরুদ্ধে কি ভাবে ম্যাচ জেতাতে হয় তার মন্ত্র খুব ভালো ভাবেই জানেন কোহলি। বছরের শেষে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে দুটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি করে বছর শেষ করেছিলেন। আর এদিন ২০২৬ সালের প্রথম ম্যাচেই আবারও জ্বলে উঠল বিরাটের ব্যাট। রো-কো জুটির খেলা এদিন দেখা সম্ভব না হলেও, ২৬ রানে রোহিত ফিরে যাওয়ার পর অধিনায়ক শুভমান গিলকে সঙ্গে নিয়ে দলের জয়ের রাস্তা প্রায় নিশ্চিত করে দেন বিরাট কোহলি। তিনি করলেন ৯১ বলে ৯৩ রানের একটা দুর্দান্ত ইনিংস। তাঁর ইনিংস সাজানো ছিল ৮ টা চার ও ১ টা ছয় দিয়ে।

আর বিরাটকে ভরসা দিয়ে নিজের হাফসেঞ্চুরি দলকে উপহার দিলেন অধিনায়ক শুভমান গিল। প্রোটিয়াদের বিরুদ্ধে খুব একটা সাফল্য না পাওয়ায় তাঁকে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এদিন নিজেকে আরও একবার প্রমাণ করে দিলেন গিল। শুভমান করেন ৭১ বলে ৫৬ রান। আর বিরাট ও শুভমান ফিরে যাওয়ার পর, দলের হাল ধরেন শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল। শ্রেয়স করেন ৪৭ বলে ৪৯ রান। আর ম্যাচের শেষবেলায় দুর্দান্ত লড়াই করেন রাহুল ও হর্ষিত রানা। হর্ষিত রানা ২৯ রানে আউট হয়ে গেলেও, ২১ বলে ২৯ রানে অপরাজিত থাকেন কেএল রাহুল। নিউজিল্যান্ডের হয়ে এদিন ৪ উইকেট নেন কার্ল জেমিসন। 

উল্লেখ্য প্রথম ব্যাট করে নিউজিল্যান্ড তোলে ৮ উইকেটে ৩০০ রান। কিউয়িদের হয়ে ৮৪ রান করেন ড্রায়েল মিচেল। ৬২ রান করেন হেনরি নিকোলাস। ৫৬ রান করেন ডেভন কনওয়ে। তবে ৩০০ রান টার্গেট রেখে ভালো ফিল্ডিং উপহার দিলেও, বোলিং ব্যর্থতার কারণে জয় অধরা থেকে গেল নিউজিল্যান্ডের। 

CCD kidz Cricket league চ্যাম্পিয়ন স্পোর্টস জোন,সাড়ম্বরে আয়োজিত ফাইনাল ম্যাচ

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular