Sunday, March 1, 2026
Homeময়দানে প্রতিভার সন্ধানেডায়মন্ড হারবারে নতুন অধ্যায় সাহিলের, স্বপ্ন ভারতীয় সিনিয়র দলের জার্সিতে গোল করা

ডায়মন্ড হারবারে নতুন অধ্যায় সাহিলের, স্বপ্ন ভারতীয় সিনিয়র দলের জার্সিতে গোল করা

হাবড়ার সাহিল হরিজনের ফুটবলের জার্নিটা শুরু হয়েছিল বাবার হাত ধরেই। বাবার স্বপ্ন ছিল ছেলেকে ফুটবলার তৈরি করা।

ময়দান আপডেট: বাংলার উঠতি ফুটবলারদের মধ্যে বর্তমানে অন্যতম জনপ্রিয় নাম সাহিল হরিজন। ইউনাইটেড স্পোর্টসে তিন বছর কাটানোর পর এবার ডায়মন্ড হারবার এফসি দলের হয়ে নতুন জার্নি শুরু করতে চলেছে সাহিল। নতুন চ্যালেঞ্জ, নতুন লক্ষ্য নিয়ে নিজেকে আগামী দিনে ডায়মন্ড হারবারের জার্সিতে সাফল্য দেখাতে প্রস্তুত সাহিল। দলকে সাফল্য এনে দেওয়ায় তাঁর একমাত্র চ্যালেঞ্জ। ইতিমধ্যেই ভারতীয় অনুর্ধ্ব ২৩ দলের জার্সি গায়ে খেলার সুযোগ হয়ে গিয়েছে হাবড়ার প্রতিভাবান ফুটবলার সাহিল হরিজনের। ভারতীয় ২৩ দলের হয়ে খেলার সময়ে, নিজের প্রিয় ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রীর সঙ্গে দেখাও হয়েছে সাহিলের। অনেক কথা,মধুর স্মৃতি রয়েছে তাঁর মনের মধ্যে। তাঁকে আগামী দিনে খেলার বিষয়ে বেশ কিছু পরামর্শও দিয়েছেন সুনীল ছেত্রী। যা অনুসরণ করে সাহিলের স্বপ্ন আরও ভালো ফুটবল উপহার দিয়ে, আগামী দিনে ভারতীয় সিনিয়র দলের জার্সিতে দেশের হয়ে খেলা।

হাবড়ার সাহিল হরিজনের ফুটবলের জার্নিটা শুরু হয়েছিল বাবার হাত ধরেই। বাবার স্বপ্ন ছিল ছেলেকে ফুটবলার তৈরি করা। দুইবছর বয়স থেকেই ছোট সাহিলকে মাঠে নিয়ে যেতেন তাঁর বাবা। খেলার প্রীতি আগ্রহ বাড়ান। এরপর অশোকনগর ফুটবল কোচিং সেন্টারে সৌরজিৎ দাসের প্রশিক্ষণে প্রথম প্রোফেশেনাল ভাবে ফুটবল খেলা শুরু হয় তাঁর। এরপর তিন বছর এটিকে, বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলে সাহিল।

পাশাপাশি ইউনাইটেড স্পোর্টসে তিন বছর খেলার মধ্যেই, অনুর্ধ্ব ২৩ ভারতীয় দলের জার্সি গায়ে খেলে। আবারও ইউনাইটেড স্পোর্টসে ফিরে আসেন সাহিল হরিজন। তিনবছরের জার্নিতে ইউনাইটেড স্পোর্টসের কার্যত ঘরের ছেলেই হয়ে উঠেছিল সাহিল। কারণ দলের কর্ণধার নবাব ভট্টাচার্য থেকে শুরু করে দলের সতীর্থদের প্রচুর সহযোগিতা পেয়েছে সে। ভালো-খারাপ দলের সমস্ত পরিস্থিতির মধ্যে দলের সঙ্গে থেকেছে। দলকে বহু লড়াইয়ে সাফল্য উপহার দিয়েছে বেগুনি জার্সিতে এই বাঙালি স্ট্রাইকার। কলকাতা লিগ থেকে শুরু করে বিভিন্ন টুর্নামেন্টে দলের হয়ে বিশ্বমানের কিছু গোল উপহার দিয়ে সকলকে চমকে দিয়েছে সাহিল হরিজন। ফলে ইউনাইটেড স্পোর্টসের শুধুমাত্র একটা ভরসার নাম সাহিল নয়, দলের সকলের খুবই প্রিয় হয়ে উঠেছিল সে। কিন্তু এবার ভবিষ্যতের লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাওয়ার শপথ সাহিলের।

ময়দান আপডেটকে সাক্ষাৎকারে সাহিল বলে, তাঁর বাবা-মায়ের প্রচুর সহযোগিতা পেয়েছে, যা তাঁকে আজ মানুষের কাছে কিছুটা পরিচিত করে তুলেছে। তাঁর জীবনের দুই প্রিয় ফুটবলার সুনীল ছেত্রীর পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁদের খেলার ধরন অনুসরন করেই আগামী দিনে ভারতীয় সিনিয়র দলের হয়ে খেলার অপেক্ষায় বাংলার ঘরের ছেলে সাহিল হরিজন। ময়দান আপডেট পরিবারের পক্ষ থেকেও প্রতিভাবান বাংলার ছেলে সাহিল হরিজনের জন্য রইল অনেক অনেক শুভ কামনা।

কিংবদন্তি অলোক মুখোপাধ্যায়ের আত্মজীবনী ‘লাল কার্ডের বাইরে’এর উদ্বোধনে চাঁদেরহাট

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular