Sunday, March 1, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবল২১ জানুয়ারি সন্তোষ ট্রফির অভিযান শুরু বাংলার, ঘোষিত ২২ সদস্যের দল

২১ জানুয়ারি সন্তোষ ট্রফির অভিযান শুরু বাংলার, ঘোষিত ২২ সদস্যের দল

বাংলা তাদের প্রথম ম্যাচ খেলবে ২১ জানুয়ারি। প্রতিপক্ষ নাগাল্যান্ড। ২৩ জানুয়ারি সঞ্জয় সেনের ছেলেদের সামনে উত্তরাখণ্ড।

ময়দান আপডেট: সন্তোষ ট্রফির ইতিহাসে এখনও পর্যন্ত সর্বাধিকবার ট্রফি জয়ের রেকর্ড বাংলার ঝুলিতে। ৩৩ বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। ২০২৬-১৭ সালে গোয়াকে হারিয়ে সন্তোষ জয় করে বাংলা। তারপর বেশ কয়েকটা মরসুম খুব একটা ভালো যায় নি বাংলার জন্য। তবে ২০২৪ সালে আবারও সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে কোচ সঞ্জয় সেনের নেতৃত্বে বাংলার ছেলেরা। ২০২৪ সালের ৩১ জানুয়ারি সন্ধ্যায় হায়দরাবাদের মাটিতে ১-০ গোলে কেরালাকে হারিয়ে গতবার সন্তোষ ট্রফি জয় করে বাংলা। জয়সূচক একমাত্র গোলটি করেন রবি হাঁসদা। ২০২৪ সালের শেষ দিনে বাংলার সন্তোষ জয় ২০২৫ সালের নিউ ইয়ারের উপহার বাংলার ফুটবল প্রেমীদের জন্য বলা যেতেই পারে। এরপর ২০২৫ সালে একের পর এক ক্লাব থেকে সরকারের পক্ষ থেকে সংবর্ধনা পর্ব চলে গোটা রাজ্য জুড়ে। সন্তোষ জয়ী বাংলার দলের প্রত্যেক ফুটবলারকে পুলিশে চাকরি দেয় রাজ্য সরকার। সঞ্জয় সেনের সাফল্যে উচ্ছ্বসিত বাংলার ফুটবল প্রশাসকরা। তাই ২০২৬ সালের সন্তোষ ট্রফিতেও বাংলার কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় মোহনবাগানের প্রাক্তন আইলিগ জয়ী কোচ সঞ্জয় সেনকে। 

গত প্রায় একমাস ধরে ফুটবলার বাছাই করে জোরকদমে অনুশীলন সেরেছে সঞ্জয় সেনের নেতৃত্বে বাংলার ফুটবলাররা। আর মঙ্গলবার কোচ সঞ্জয় সেনের নির্বাচন করে দেওয়া ২২ জন ফুটবলারের চূড়ান্ত তালিকা প্রকাশ করল বঙ্গ ফুটবল সংস্থা (IFA), সন্তোষ ট্রফির জন্য। আইএফএ সচিব অনির্বাণ দত্ত এ প্রসঙ্গে জানিয়েছেন কোচ সঞ্জয় সেনের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। দল নির্বাচনে আমরা ওনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস উনি নিজের সেরাটা উপহার দেবেন বাংলার জন্য। যে দলে দেখা যাচ্ছে রবি হাঁসদা, নরহরি শ্রেষ্টাদের মতো গতবছরের চ্যাম্পিয়ন দলের কিছু সদস্য যেমন রয়েছে। ঠিক তেমনি সায়ন ব্যানার্জী, তন্ময় দাস, শ্যামল বেসরা, চাকু মান্ডির মতো কিছু ফুটবলার ইস্টবেঙ্গল দল থেকে সুযোগ পেয়েছেন। দলে গোলকিপার হিসাবে রয়েছেন সোমনাথ দত্ত, গৌরব সাউ দুই ফুটবলার। 

উল্লেখ্য এই বছর অসমে অনুষ্ঠিত হতে চলেছে ১২ দল নিয়ে ৭৯তম সন্তোষ ট্রফির মূল পর্ব। দু’টি গ্রুপে ভাগ করে গ্রুপ বিন্যাস ঘোষণা করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে বাংলার সঙ্গে রয়েছে তামিলনাড়ু, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, রাজস্থান এবং অসম। গ্রুপ বি-তে রয়েছে কেরল, সার্ভিসেস, পাঞ্জাব, ওড়িশা, রেলওয়ে এবং মেঘালয়। গতবারের চ্যাম্পিয়ন হওয়ায় সন্তোষ ট্রফির মূল পর্বে সরাসরি যোগ্যতা অর্জন করে ফেলেছে বাংলা। এছাড়াও সরাসরি ফাইনাল রাউন্ডে খেলবে আয়োজক অসম। গতবারের রানার্স আপ কেরলও সরাসরি নামবে ফাইনাল রাউন্ডে। বাংলা তাদের প্রথম ম্যাচ খেলবে ২১ জানুয়ারি। প্রতিপক্ষ নাগাল্যান্ড। ২৩ জানুয়ারি সঞ্জয় সেনের ছেলেদের সামনে উত্তরাখণ্ড। ২৫ জানুয়ারি বাংলা বনাম রাজস্থান। ২৮ ও ৩০ জানুয়ারি বঙ্গ ব্রিগেডের সামনে তামিলনাড়ু এবং অসম।

 

ISL-এ খেলবে ওড়িশা এফসি, জানাল ফেডারেশনকে, বাংলার ৩ প্রধানের হোম অপরিবর্তিত

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular