ময়দান আপডেট: WPL 2026 এ এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলে শীর্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ওম্যান্স দল। তারা দুটো ম্যাচ খেলে ২ টি ম্যাচেই জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে গতবারের WPL চ্যাম্পিয়ন তথা দুইবারের চ্যাম্পিয়ন্স মুম্বই ইন্ডিয়ান্স ওম্যান্স দল। তারা ৩ ম্যাচ খেলে ২ ম্যাচে জয় পেয়েছে। একটি ম্যাচে পরাজিত হয়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আরসিবির কাছে ৩ উইকেটে হেরে যায় মুম্বই।

এরপর পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে গুজরাত জায়ান্টস ওম্যান্স। তারাও ৩ ম্যাচ খেলে ২ ম্যাচে জয় লাভ করেছে। একটি ম্যাচে ৭ উইকেটে হারে মুম্বইয়ের কাছে। পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে দিল্লি ক্যাপিটালস ওম্যান্স। দিল্লি বুধবার প্রথম জয়ের স্বাদ পেল পয়েন্ট টেবিলে সবার শেষে থাকা ইউপি ওয়ারিয়ার্স ওম্যান্সের বিরুদ্ধে। দিল্লি ৩ ম্যাচ খেলে ২ টো হার, একটি ম্যাচে জিতে পয়েন্ট ২। আর ৩ ম্যাচ খেলে ৩ ম্যাচেই হেরে সবার শেষে ইউপি ওয়ারিয়ার্স।

বুধবার WPL 2026 এর ম্যাচে প্রথম ব্যাট করে ইউপি ওয়ারিয়ার্স তোলে ৮ উইকেটে ১৫৪ রান। তাদের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন অধিনায়ক অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার Meghann Moira Lanning। জবাবে ব্যাট করতে নেমে এই রান করতেই লাস্ট বল পর্যন্ত লড়াই করতে হয় দিল্লিকে। টানটান উত্তেজনা ও থ্রিলারে ভরে ওঠে ম্যাচ। দিল্লির হয়ে ৬৭ রান করেন সাউথ আফ্রিকার ডানহাতি মহিলা ক্রিকেটার Lizelle Lee। ৩৬ রান করেন শেফালি বর্মা।

তবে শেষ রক্ষা হয়নি ইউপি ওয়ারিয়ার্সের। লাস্ট বলে ৪ মেরে ৭ উইকেটে ম্যাচ জিতে যায় দিল্লি। একইসঙ্গে প্রথম জয় পেল এই মরসুমে তারা।
রাহুলের লড়াই ব্যর্থ করে রাজকোটে ড্রারেল মিচেলের রাজত্বে ধরাশায়ী ভারত, রবিবার সিরিজের ফাইনাল
