অঙ্কিত ঘোষ, প্রতিনিধি
ময়দান আপডেট: বাংলার ক্রিকেটের আঁতুরঘর বলে পরিচিত অশোকনগর, হাবড়া থেকে বনগাঁ এলাকা। আর এবার অশোকনগরের মুকুটে নয়া পালক। শুক্রবার জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে অশোকনগরে উদ্বোধন হল নয়া ক্রিকেট অ্যাকাডেমির। যার নাম SSUNSHINE CRICKET ACADEMY এর।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সিএবি সচিব বিশ্বরূপ দে, ক্রিকেটার অলোক প্রতাপ সিং সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এই ক্রিকেট অ্যাকাডেমি থেকে আগামী দিনে বাংলার ক্রিকেটের সাপ্লাইলাইন গড়ে উঠবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

উল্লেখ্য ক্রিকেটার তথা কলকাতা ময়দানে জনপ্রিয় স্কোরার শুভজিৎ দাসের বিশেষ প্রচেষ্টায় এই অ্যাকাডেমির পথচলা শুরু হল। ক্রিকেট অ্যাকাডেমির উন্নতিতে নিয়ম-শৃঙ্খলার উপর বিশেষ ভাবে নজর দেওয়ার প্রয়োজন বলে জানান সিএবির প্রাক্তন সচিব বিশ্বরূপ দে।
দয়াল দাশগুপ্ত ক্রিকেট অ্যাকাডেমিতে বিশেষ ক্লাস অস্ট্রেলিয়ার বাঙালি কোচ সিদ্ধার্থ ব্যানার্জীর
