Monday, March 2, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলআনোয়ার আলি ইস্যুতে মৌন ফেডারেশন! বিরক্ত হয়ে এবার CAS এ আবেদন মোহনবাগানের

আনোয়ার আলি ইস্যুতে মৌন ফেডারেশন! বিরক্ত হয়ে এবার CAS এ আবেদন মোহনবাগানের

ময়দান আপডেট: গত প্রায় ২ বছর ধরে ঝুলে রয়েছে আনোয়ার আলি ইস্য়ু। আনোয়ার আলির শাস্তির দাবি জানিয়ে ফিফায় আবেদন করেছিল মোহনবাগান সুপার জায়ান্টাস। ফিফা বিষয়টি পর্যবেক্ষণ করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্দেশ দিয়েছিল বিষয়টি দ্রুত সমাধান করতে। তবে ফিফার পক্ষ থেকে এআইএফএফ-কে দ্রুত মিটিয়ে নিতে বললেও, কোনও অগ্রগতি হয়নি। অবশেষে ফেডারেশনের গড়িমসিতে ‘বিরক্ত’ হয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালত বা ক্যাসের দ্বারস্থ মোহনবাগান।

উল্লেখ্য দু’মরশুম আগে ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে আসেন আনোয়ার। যা নিয়ে চুক্তিভঙ্গের অভিযোগ আনে সবুজ-মেরুন শিবির। দীর্ঘদিন ফেডারেশনের অ্যাপিল কমিটিতে মামলা ঝুলে। যা নিয়ে সবপক্ষই অসন্তুষ্ট। গত বছরের নভেম্বরে এই বিষয় নিয়ে ফিফা ও এএফসিকে চিঠি পাঠায় মোহনবাগান। যার উত্তরে ফিফার তরফ থেকেও দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু তারপরেও এতদিন কেটে গেলেও কোনও সমাধান সূত্র বেরিয়ে আসে নি। ফলে এবার CAS এ আবেদন মোহনবাগানের। ফলে এখন দেখার ২ বছর পর অবশেষে আনোয়ার আলি ইস্য়ুতে কোনও সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা! 

একনজরে দেখুন ময়দান আপডেট E-Paper থেকে আজকের গুরুত্বপূর্ণ খেলার খবর

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular