ময়দান আপডেট: অথর্ব তাইড়ের শতরানের সৌজন্যে বিজয়হাজারের ফাইনালে দু’বারের ট্রফি জয়ী দল সৌরাষ্ট্রকে ৩৮ রানে হারিয়ে ট্রফি জিতল বিদর্ভ। লাল বলের ঘরোয়া ক্রিকেটে এতদিন আধিপত্য ছিল বিদর্ভের। তবে ভারতের সাদা বলের ঘরোয়া ক্রিকেটে কোনও সাফল্য পায়নি বিদর্ভ এর আগে। তবে এবার সাদা বলের ক্রিকেটেও চ্যাম্পিয়ন হয়ে গেল তারা। প্রথমবার বিজয়হাজারে (Vijay Hazare Trophy) চ্যাম্পিয়ন হল তারা।

এদিন ফাইনাল ম্যাচে প্রথম ব্যাট করে বিদর্ভ তোলে ৮ উইকেটে ৩১৭ রান। অথর্ব তাইড়ে করেন ১১৮ বলে ১২৮ রান। তাঁর ইনিংসে ছিল ১৫ টা চার ও ৩ টে ছয়। ৫৪ রান করেন যশ রাঠোর। সৌরাষ্ট্রের হয়ে ৪ উইকেট নেন অঙ্কুর পানওয়ার।

আর জবাবে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র ২৭৯ রানে অলআউট হয়ে যায়। সৌরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ প্রেরক মাঁকড় ৯২ বলে ৮৮ রান করেন। তিনি ১০ টি চার মারেন। পাশাপাশি চিরাগ জানি করেন ৬৩ বলে ৬৪ রান।

ফলে এদিন ৩৮ রানে ম্যাচ জিতে সিরিজ চ্যাম্পিয়ন হয়ে গেল বিদর্ভ। এদিন বিদর্ভের হয়ে ৪ উইকেট নেন যশ ঠাকুর। ম্যাচের সেরা হন অথর্ব তাইড়ে।
ভারতকে বছরের প্রথম সিরিজেই হারিয়ে চ্যাম্পিয়ন কিউয়িরা, কাজে লাগল না কোহলির বিরাট লড়াই!
