Monday, March 2, 2026
Homeক্রিকেটসাদা বলের ব্যর্থতা ভুলে, লাল বলে রঞ্জিতে সার্ভিসেসের বিরুদ্ধে ৭ পয়েন্টের লক্ষ্যে...

সাদা বলের ব্যর্থতা ভুলে, লাল বলে রঞ্জিতে সার্ভিসেসের বিরুদ্ধে ৭ পয়েন্টের লক্ষ্যে বাংলা

রঞ্জিতে বর্তমানে গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে বাংলা। এলিট গ্রুপ সি-তে ৫ ম্যাচ খেলে ৩ টে জয়, ২ টো ড্র। ২৩ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে বাংলার দল। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সার্ভিসেস।

ময়দান আপডেট: সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে ব্যর্থতার পর, বিজয়হাজারে ওয়ানডে টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলার দল। তার জেরে প্রশ্নের মুখে লক্ষ্মীরতন শুক্লার নেতৃত্বে বঙ্গ ব্রিগেড! যেখানে এই বছর বাংলার দলে মহম্মদ শামি, আকাশদীপ, মুকেশ কুমার, শাহবাজের পর একঝাঁক তারকা বোলিংলাইন আপ রয়েছে। শুধুমাত্র তাই নয় ব্যাটিং বিভাগেও অভিমন্যু, অনুষ্টুপ, ঘরামি থেকে অভিষেক পোড়েল মোটামুটি সকলেই খেলেছেন সিংহভাগ ম্যাচেই। বিজয়হাজারে ট্রফিতে শুধুমাত্র শেষ দুটি ম্যাচে চোটের জন্য পাওয়া যায় নি অভিষেককে। কিন্তু তারপরেও বাংলার ব্যর্থতা নিয়ে বিস্মিত বাংলার ক্রিকেট মহল। বাংলার দলের অভিজ্ঞ ব্যাটার অনুষ্টুপ আমাদের চ্যানেলে স্বীকার করে নিয়েছেন খারাপ খেলেছি তাই জিততে পারিনি। দলের সমস্ত প্লেয়ার ভালো না খেললে জেতা যায় না। কিন্তু এখন প্রশ্ন হল এত ভালো দল নিয়েও কেন বার-বার সাদা বলের ক্রিকেটে নিরাস হতে হবে বঙ্গ বাহিনীকে?

তবে সাদা বলের লিমিটেড ওভারের ম্যাচ ভুলে এবার আবারও লাল বলে রঞ্জি ট্রফিতে ফোকাস বাংলার। কারণ প্রায় তিনদশকের বেশি সময় হয়ে গেল বার-বার রঞ্জি ট্রফিতে ভালো খেলে সেমিফাইনাল, ফাইনাল পর্যন্ত গেলেও ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হয়নি বাংলার। নিরাস হতে হয়েছে শেষ রাউন্ডে গিয়ে। তাই এবার ট্রফি জিততে মরিয়া বাংলার ছেলেরা। এই মরসুমেও রঞ্জিতে বর্তমানে গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে বাংলা। এলিট গ্রুপ সি-তে ৫ ম্যাচ খেলে ৩ টে জয়, ২ টো ড্র। ২৩ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে বাংলার দল। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সার্ভিসেস। ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে হরিয়ানা। ফলে অনেকটাই ভালো পরিস্থিতি বাংলার।

২২ তারিখ বৃহস্পতিবার থেকে কল্যাণীতে নিজেদের হোম গ্রাউন্ডে রঞ্জির গ্রুপের পরবর্তী ম্যাচ খেলতে নামছে বাংলা। প্রতিপক্ষ সার্ভিসেস। আর গ্রুপের শেষ ম্যাচে বাংলা খেলবে ১ ফেব্রুয়ারি থেকে হরিয়ানার বিরুদ্ধে হরিয়ানার ঘরের মাঠে। ফলে শেষ ম্যাচ অ্যাওয়ে হাওয়ায় জেতার কাজটা খুব একটা সহজ হবে না। তাই বাংলার লক্ষ্য থাকবে কল্যাণীতে সার্ভিসেসের বিরুদ্ধে ৭ পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত করা। তবে এই ম্যাচের আগে বাংলার দলের অন্যতম তারকা ক্রিকেটার অভিষেক পোড়েলের চোট চিন্তা বাড়াল বঙ্গ শিবিরে। তাই এখন দেখার ২২ তারিখ থেকে কল্যাণীতে গ্রুপ টেবিলে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুই দলের মধ্যে লড়াই কতটা হাইভোল্টেজ হয়! নাকি নিজেদের হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগিয়ে সহজেই ম্যাচ জিতে নেয় লক্ষ্মীর ছেলেরা!   

সাদা বলের ক্রিকেটেও আধিপত্য বিদর্ভের, চ্যাম্পিয়ন বিজয়হাজারে ট্রফি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular