Wednesday, March 4, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলসুহেলের ৪ গোল, সবুজ মেরুন ঝড়ে ৮ গোলে উড়ে গেল ইউনাইটেড স্পোর্টস

সুহেলের ৪ গোল, সবুজ মেরুন ঝড়ে ৮ গোলে উড়ে গেল ইউনাইটেড স্পোর্টস

ম্যাচের পর সুহেল বলেন, চারটি গোলের মধ্যে প্রথম গোলটি তার বিচারে সবথেকে সেরা। আর মোহনবাগানের এই জয় ডায়মন্ড হারবার এফসি ও ইস্টবেঙ্গল পরবর্তী দুটি ম্যাচের আগে দলের আত্মবিশ্বাস অনেকখানি বাড়াল তা বলা যেতেই পারে।

ময়দান আপডেট: রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের বিজয়রথ ছুটছে মোহনবাগান। পর-পর তিন ম্যাচেই জয়ের ধারা অব্যাহত রাখল মোহনবাগান। আগের ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং-এর বিরুদ্ধে 6-0 গোলে জয়ের পর বুধবার বারাকপুর স্টেডিয়ামে 8-0 গোলে ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্টস। এদিন গোটা ম্যাচ জুড়ে একাধিপত্য জারি রেখেছিল সুহেল আহমেদ ভাট, পাসাং দরজি তামাং, আদিত্য অধিকারীরা। ইউনাইটেড স্পোর্টসের পক্ষ থেকে কোনও আক্রমণ দেখা গেল না গোটা ম্যাচে। বরং অত্যন্ত খারাপ ডিফেন্সের পরিচয় দিল তারা। আর একাধিক সহজ গোল মিস করলেন ইউনাইটেড স্পোর্টসের গোলকিপার অর্ণব দাশ। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ঘনঘন আক্রমণ করতে থাকে মোহনবাগান।

ম্যাচের শুরুতেই সুহেল আহমেদ ভাটের গোলে এগিয়ে যায় মোহনবাগান। এরপর ম্যাচের দ্বিতীয় গোলটি করেন মোহনবাগানের তারকা ফুটবলার পাসাং দরজি তামাং। এরপর গোল করেন আদিত্য অধিকারী। আর প্রথমার্ধের শেষে আরও একটি গোল মোহনবাগানের স্কোর বোর্ডে যোগ করেন মিংমা শেরপা।

আর ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও চারটি গোল করে মোহনবাগান। ম্যাচের পঞ্চম গোলটি পেনাল্টিতে করেন সুহেল আহমেদ ভাট। এরপর ষষ্ঠ গোলটি দলকে নিজের জন্মদিনে উপহার দেন রেমসন সিং। আর খেলার একদম শেষে ইউনাইটেড স্পোর্টসের দুর্গে আক্রমণ করে আরও দুটি গোল করেন সুহেল আহমেদ ভাট। ফলে নিজের চারটি গোল করে দলকে জয় উপহার দেন দলের অভিজ্ঞ ফুটবলার সুহেল। যদিও ম্যাচের পর সুহেল বলেন, চারটি গোলের মধ্যে প্রথম গোলটি তার বিচারে সবথেকে সেরা। আর মোহনবাগানের এই জয় ডায়মন্ড হারবার এফসি ও ইস্টবেঙ্গল পরবর্তী দুটি ম্যাচের আগে দলের আত্মবিশ্বাস অনেকখানি বাড়াল তা বলা যেতেই পারে।

রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে ভিক্টোরিয়াকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল ইস্টবেঙ্গল

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular