Monday, March 2, 2026
Homeক্রিকেটআইসিসির কঠোর শাস্তির মুখে পড়তে চলেছে বাংলাদেশ! দেশ ছাড়তে পারেন ক্রিকেটাররাও

আইসিসির কঠোর শাস্তির মুখে পড়তে চলেছে বাংলাদেশ! দেশ ছাড়তে পারেন ক্রিকেটাররাও

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে হতাশ বাংলাদেশের ক্রিকেটাররাও। নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় তাঁরা। এমনকি দেশের প্রশাসন ও ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে এতটাই ক্ষুব্ধ, দেশ ছাড়তে পারেন বাংলাদেশি ক্রিকেটারেরা। 

ময়দান আপডেট: টি-২০ বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে টানাপোড়েন যেন কোনও ভাবেই কাটতে চাইছে না। দেশের ক্রিকেটারদের ইচ্ছা, স্বপ্ন কিংবা দেশের ক্রিকেট প্রেমীদের দাবিকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড। তার জেরে হয়তো আগামী দিনে বিশ্ব ক্রিকেটে একঘরে হয়ে যেতে পারে বাংলাদেশ। আইসিসির কঠোরতম শাস্তির মুখে পড়তে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভবিষ্যতে হয়তো বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বয়কট করতে পারে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফি-সহ ভবিষ্যতের আইসিসি প্রতিযোগিতাগুলি থেকে বাংলাদেশকে সাময়িক ভাবে বহিষ্কৃত করা হতে পারে। র‌্যাঙ্কিং পয়েন্ট আইসিসি কেটে নিলে এমনিতেই বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি যোগ্যতা অর্জনের সুযোগ হারাবে। কিন্তু তার পরেও ভারতে খেলতে আসবে না বাংলাদেশ, নিজেদের কঠোর অবস্থানে অনড় তারা। ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে হতাশ বাংলাদেশের ক্রিকেটাররাও। নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় তাঁরা। এমনকি দেশের প্রশাসন ও ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে এতটাই ক্ষুব্ধ, দেশ ছাড়তে পারেন বাংলাদেশি ক্রিকেটারেরা। 

উল্লেখ্য,বৃহস্পতিবার বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়ে দিয়েছেন, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দল। এই নিয়ে ক্রিকেটারদের সঙ্গে তাঁর কী আলোচনা হয়েছে তাও গোপন রেখেছেন আসিফ। তবে বিশেষ ভাবে উল্লেখ্য এসজি এবং এসএস-এর মতো ভারতীয় ব্র্যান্ডগুলি ইতিমধ্যেই বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি বাতিল করেছে। বিশ্বকাপ বয়কটের ফলে আন্তর্জাতিক স্পনসরদের একটি বড় অংশ চলে যেতে পারে। কারণ, তারা বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আসরে তাদের দল বা ক্রিকেটারদের অংশগ্রহণকে গুরুত্ব দেয়।

বিসিবি নিজেদের অবস্থানে অনড় থাকার পাশাপাশি পাল্টা রণকৌশল নিয়ে আইসিসির উপর চাপ সৃষ্টি করছে। তারা বার্তা দিয়েছে আইসিসির উদ্দেশ্যে যে, আইসিসি যদি বাংলাদেশকে খেলার অনুমতি না দেয় তা হলে ওরা ২০ কোটি দর্শক হারাবে। আমরা মনে করি, এই ঝুঁকি ওরা নেবে না। বিশ্বকাপে যদি বাংলাদেশ না খেলে তা হলে সেটা আয়োজক দেশের ব্যর্থতা। আমরা চেষ্টা করে যাব, যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে।

সুদীপের ১৪০ রানে চালকের আসনে বাংলা, অভিমন্যু ৮১

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular