ময়দান আপডেট: প্রত্যাশিত ভাবেই বৃহস্পতিবার থেকে কল্যাণীতে শুরু হওয়া রঞ্জির ট্রফির হোম ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে প্রথম দিনের শেষে চালকের আসনে বাংলা। উল্লেখ্য দলের অভিজ্ঞ ক্রিকেটার অনুষ্টুপ মজুমদারের ঘরোয়া ক্রিকেটে এদিন শততম ম্যাচে খেলতে নামেন। ফলে ম্যাচের আগের দিনেই তাঁকে বিশেষ সম্মান জানান হয় বাংলার দলের পক্ষ থেকে। এদিন টস জিতে বাংলার বিরুদ্ধে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সার্ভিসেস।

আর বাংলা প্রথম ব্যাট করতে নেমে থেকেই সার্ভিসেসের বোলারদের বিরুদ্ধে দ্রুত গতিতে রান বাড়াতে থাকেন। একটা দারুন পার্টনারশিপ গড়ে তোলেন অধিনায়ক অভিমন্য়ু ঈশ্বরণ ও অভিজ্ঞ ব্যাটার সুদীপ চ্যাটার্জী। ১৫২ বলে ৮১ রান করে রানআউট হয়ে ফিরে যান অভিমন্যু। এরপর ৯ রানে সুদীপ ঘরামি ফিরে গেলেও, একাই লড়াই চালিয়ে যান সুদীপ চ্যাটার্জী। তিনি নিজের সেঞ্চুরি দলকে উপহার দেন।

অন্যদিকে নিজের শততম ম্যাচে অনুষ্টুপ ফিরে যান ২৭ রানে। শাহবাজ কিছুটা লড়াই করে আউট হন ৩৮ বলে ৩৮ রান করে। দিনের শেষে সুমন্ত গুপ্ত অপরাজিত থাকেন ৪৫ বলে ৩১ রানে। পাশাপাশি দুর্দান্ত ব্যাট করে ২২৬ বলে ১৪০ রানে অপরাজিত সুদীপ চ্যাটার্জী। তাঁর ইনিংসে রয়েছে ১২ টা চার ও একটি ছয়। প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৪ উইকেটে ৩৪০ রান।
ভারতীয়দের থেকে ক্রিকেটে কি কি কারণে এগিয়ে অস্ট্রেলিয়া ? জানালেন জনপ্রিয় কোচ সিদ্ধার্থ ব্যানার্জী
