Sunday, March 1, 2026
Homeঅন্যান্য খেলাদুইদিনব্যাপি বিশেষ কিকবক্সিং প্রতিযোগিতার আয়োজন রাজ্যে

দুইদিনব্যাপি বিশেষ কিকবক্সিং প্রতিযোগিতার আয়োজন রাজ্যে

সম্প্রতি আয়োজিত এই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রথম সারির কিকবক্সাররা। এই প্রতিযোগিতার মূল আকর্ষণ হলো বিদেশের পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

ময়দান আপডেট: ইন্টারন্যাশনাল স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশন (ISKA) দুইদিনব্যাপি বিশেষ কিকবক্সিং প্রতিযোগিতার আয়োজন করে। যা আয়োজন হয় ২৪ থেকে ২৫ তারিখ। টুর্নামেন্ট চলাকালীন ইসকা ইন্ডিয়ার ডাইরেক্টর মৃত্যুঞ্জয় রায় সংবাদ মাধ্যমকে জানান যে, এই ইভেন্টটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং এটি ভারতীয় কিকবক্সারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের একটি বড় প্ল্যাটফর্ম। সম্প্রতি আয়োজিত এই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রথম সারির কিকবক্সাররা। এই প্রতিযোগিতার মূল আকর্ষণ হলো বিদেশের পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

ইসকা ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে গ্রাসরুট স্তর থেকে প্রতিভা অন্বেষণ করে তাঁদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে অলিম্পিক বা বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য তৈরি করা হবে।

ইসকা ইন্ডিয়ার ডাইরেক্টর মৃত্যুঞ্জয় রায় বলেন,“আমাদের প্রাথমিক লক্ষ্য হলো ভারতকে আগামী দিনে কিকবক্সিংয়ের বিশ্বসেরা দেশ হিসেবে গড়ে তোলা। এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিভাবান খেলোয়াড়রা এসেছেন, যারা আন্তর্জাতিক মানের প্রতিযোগীদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের দক্ষতা প্রমাণ করছেন।”

বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ! বিকল্প দেশ স্কটল্যান্ড,ঘোষিত নতুন ক্রীড়াসূচি

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular