ময়দান আপডেট: বাংলায় ছেলেদের ফুটবলের সঙ্গে পাল্লা দিয়ে এখন সাফল্য দেখাচ্ছে মহিলা ফুটবলাররাও। কলকাতা ফুটবল লিগের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে চালু হয়েছে কন্যাশ্রী কাপ। মহিলা ফুটবলের উন্নতিতে বিশেষ ভাবে উদ্যোগী রাজ্য সরকার ও বঙ্গ ফুটবল সংস্থা আইএফএ। এমনকি বর্তমানে দেশের জাতীয় স্তরের মহিলা ফুটবল প্রতিযোগিতা IWL-এ অংশ গ্রহণ করছে বাংলার অনেক মহিলা ফুটবলাররা। আর বাংলার মহিলা ফুটবলের সম্প্রসারণে গত কয়েকবছর ধরে ভালো কাজ করছে গয়েশপুর ফুটবল অ্যাকাডেমি। আর ছেলেদের ফুটবল নিয়ে বীরভূমে নিজেদের আবাসিক শিবির ও ফুটবল টিম চালান Skyize Football Academy এর কর্ণধার মনোজিৎ মুখার্জী। আর এবার একে-অপরের সঙ্গে হাত মিলিয়ে কাজ শুরু করার অঙ্গিকারবদ্ধ হল।

শুক্রবার গয়েশপুর ফুটবল অ্যাকাডেমির সঙ্গে এবার যৌথভাবে পথচলা শুরু করল Skyize Football Academy। এদিন ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জনপ্রিয় কোচ দীপঙ্কর চৌধুরী,সার্দান সমিতির শীর্ষকর্তা সৌরভ পাল সহ দুই অ্যাকাডেমির কর্ণধার মনোজিত মুখার্জী ও অমৃত দাশ সহ অন্যান্য বিশিষ্টজনেরা । বাংলার মহিলা ফুটবলের উন্নতিতে যৌথভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হবে এই অ্যাকাডেমির পক্ষ থেকে।

যদিও শর্তসাপেক্ষে একবছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা। শুধুমাত্র বাংলা নয়, রাজস্থান থেকে শুরু করে অন্যান্য রাজ্যের মহিলা ফুটবলারদের সম্বনয়ে আরও ভালো ফুটবল খেলা এবং ফুটবলার গড়ে তোলার কাজ চালাবে গয়েশপুর Skyize Football Academy এমনটাই জানান উদ্যোক্তারা।
লাস্ট ফিনিশিং নরহরির, জয়ের ধারা অব্যাহত রাখলেও রাজস্থানকে সমীহ করছে সঞ্জয় সেন
