ময়দান আপডেট: সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল হলেও, ক্রিকেটের প্রতি বাঙালির ভালোবাসা অতুলনীয়। কপিল দেবের হাত ধরে ভারতের ১৯৮৩ সালে প্রথমবার বিশ্বকাপ জয়। সেই থেকেই ভারতের গোটা দেশ জুড়ে ক্রিকেটের প্রতি উৎসাহের জনপ্লাবন আসে। আর সদ্য ২০২৫ সালে প্রথমবার ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জয় করেছে। ফলে বর্তমানে দেশের মহিলা ক্রিকেটেও উৎসাহ বেড়েছে হাজারোগুন। আর বর্তমান দিনে অল্প বয়সি ছেলে-মেয়েদের মোবাইল গেমের প্রতি আকর্ষণ বেড়ে গেছে, ফলে অনেকেই খেলাধূলা থেকে দূরে চলে যাচ্ছে। তাই শীতের মরসুমে পাড়ায়-পাড়ায় বিভিন্ন ধরনের ক্রিকেট থেকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় সকলকে খেলার প্রতি মনোযোগ বাড়ানোর জন্য। ঠিক তেমনি প্রতিবছর উত্তর কলকাতার প্রাণকেন্দ্র বলে পরিচিত শোভাবাজার এলাকার শ্যামপুকুর স্ট্রিটের অন্তর্গত শ্যামবাজার এভি স্কুলের উল্টো দিকের গলিতে আয়োজন করা হয় তিনদিনব্যাপি গলি ক্রিকেট টুর্নামেন্টের।

PCL MEMBERS & SKYIZE TOURS and TRAVELS এর উদ্যোগে আয়োজিত হচ্ছে গত ১১ বছর ধরে দিন-রাত্রি গলি ক্রিকেট টুর্নামেন্ট। এই বছর মোটা ২৪ টা দল টুর্নামেন্টে অংশ নিয়েছে। প্রত্যেকটা ম্যাচ ৪ ওভার করে খেলা হবে। ২৪ জানুয়ারি শনিবার এই টুর্নামেন্টের উদ্বোধন করেন এলাকারা স্থানীয় কাউন্সিলর পূজা পাঁজা। ২৫ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি মূলত টু্র্নামেন্ট চলবে। ২৬ জানুয়ারি উপস্থিত থাকতে পারেন বিধায়ক শশী পাঁজা। ২৭ তারিখ সাড়ম্বরে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

পাশাপাশি উল্লেখ্য এই টুর্নামেন্টে রয়েছে বিশাল আকারের চ্যাম্পিয়ন ও রার্নাস ট্রফির পাশাপাশি বিভিন্ন বিভাগে এবং প্রত্যেক ম্যাচে প্রচুর পুরস্কার। এই টুর্নামেন্ট উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন কাউন্সিলর পূজা পাঁজা।

শনিবার একটি ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয় PCL MEMBERS ও শ্যামপুকুর থানার পুলিশের দল। সবমিলিয়ে টানটান উত্তেজনা ও থ্রিলারে ভরা জমজমাট এই ক্রিকেট প্রতিযোগিতা ঘিরে কার্যত উৎসবের মেজাজ উত্তর কলকাতার শোভাবাজার এলাকায়।
বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ! বিকল্প দেশ স্কটল্যান্ড,ঘোষিত নতুন ক্রীড়াসূচি
