Sunday, March 1, 2026
Homeফুটবলসায়নের গোলে সন্তোষে জয়ের হ্যাটট্রিক বাংলার, কোয়ার্টার ফাইনালে সঞ্জয় সেনের ছেলেরা

সায়নের গোলে সন্তোষে জয়ের হ্যাটট্রিক বাংলার, কোয়ার্টার ফাইনালে সঞ্জয় সেনের ছেলেরা

অবশেষে শেষবেলায় ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার সায়নের গোলেই জয় পেল বাংলা। এই জয়ের পর সায়ন জানায়, বাংলার দলের জন্য গোল করে জয় উপহার দিতে পেরে যথেষ্ট খুশি সে নিজেও। 

ময়দান আপডেট: নাগাল্যান্ড, উত্তরাখন্ডের পর এবার রাজস্থান। সন্তোষ ট্রফিতে জয়ের ধারা অব্যাহত সঞ্জয় সেনের বাংলা দলের। পর-পর তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিক করে কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র প্রায় নিশ্চিত করে ফেলল বাংলার ছেলেরা। পয়েন্ট টেবিলে সবার শীর্ষে নিজেদের অবস্থান ধরে রাখল তারা। আগের ম্যাচে উত্তরাখন্ডের বিরুদ্ধে ম্যাচের একদম অন্তিম লগ্নে রেফারির শেষ বাঁশি বাজার আগে কয়েক সেকেন্ড বাকি থাকতেই গোল করে, বাংলাকে জয় এনে দিয়েছিলেন নরহরি স্রেষ্টা। আর রবিবার অসমের মাটিতে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের একদম শেষ দিকে ৮৯ মিনিটে সায়ন ব্যানার্জীর করা একমাত্র গোলে রাজস্থানকে হারিয়ে জয় বাংলার। এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে পেরে যথেষ্ট খুশি কোচ সঞ্জয় সেন সহ বাংলার ছেলেরা। 

উল্লেখ্য বাংলার পরের দুটি ম্যাচে গ্রুপ পর্বে প্রতিপক্ষ তামিলনাড়ু ও হোম টিম অসম। তবে উত্তরাখন্ড ও রাজস্থানের মতো শক্তিশালী দুই প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ের ফলে বেশ আত্মবিশ্বাসী বঙ্গ ব্রিগেড। রবিবাসরীয় দুপুরে প্রতিপক্ষের পাসিং ফুটবলকে নষ্ট করে প্রতি আক্রমণে গিয়ে খেলার নীতি নিয়েছিলেন রবি হাঁসদা, করণ রাইরা। এই ম্যাচে গোড়ালিতে হালকা চোটের কারণে প্রথম এগারোয় ছিলেন না বাংলার আক্রমণভাগের গুরুত্বপূর্ণ ফুটবলার উত্তম হাঁসদা। এদিন ম্যাচে রাজস্থানের একাধিক আক্রমণ সহজেই প্রতিহত করে দেন বাংলার গোলকিপার সোমনাথ দত্ত। 

খেলার প্রথমার্ধ গোলশূন্য শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণের গতি বাড়ায় বাংলা। যদিও গোলের সুযোগ তৈরি হলেও, গোল আসছিল না। অবশেষে শেষবেলায় ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার সায়নের গোলেই জয় পেল বাংলা। এই জয়ের পর সায়ন জানায়, বাংলার দলের জন্য গোল করে জয় উপহার দিতে পেরে যথেষ্ট খুশি সে নিজেও। 

মরসুমের প্রথম ডার্বির রঙ লাল হলুদ, জোড়া গোল রিকি সিং এর 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular