Monday, March 2, 2026
Homeক্রিকেটরঞ্জির কোয়ার্টার নিশ্চিত করলেও, শেষ ম্যাচে হরিয়ানাকে সমীহ করছে বাংলা

রঞ্জির কোয়ার্টার নিশ্চিত করলেও, শেষ ম্যাচে হরিয়ানাকে সমীহ করছে বাংলা

বৃহস্পতিবার ২৯ তারিখ থেকে হরিয়ানার ঘরের মাঠে, হরিয়ানার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামবে বাংলা।

ময়দান আপডেট: এই বছর সাদা বলের ওয়ানডে থেকে টি-২০ ঘরোয়া ক্রিকেটে বাংলার দল সাফল্য দেখাতে না পারলেও, লাল বলের রঞ্জি ক্রিকেটে দুর্দান্ত ছন্দে লক্ষ্মীরতন শুক্লা-অভিমন্যু ঈশ্বরণদের দল। এককথায় বলা যেতে পারে বাংলার ক্রীড়া জগতের জন্য আপাতত চলছে সুসময়। ক্রিকেট থেকে ফুটবল দুই ক্ষেত্রেই বাংলার দাপট অব্যাহত। একদিকে সন্তোষ ট্রফিতে সঞ্জয় সেন-রবি হাঁসদাদের নেতৃত্বে গ্রুপ পর্বে সাফল্য দেখিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলার ফুটবল দল। অন্যদিকে ক্রিকেটেও রঞ্জি ট্রফিতে বাংলার সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত। গ্রুপ পর্বে ৬ ম্যাচ খেলে ৪ টে জয়। ২ টি ম্যাচে ড্র করে বাংলার পয়েন্ট ৩০। পয়েন্ট টেবিলে সবার শীর্ষে বাংলার ক্রিকেট দল। বাংলার থেকে অনেকটাই পিছনে গ্রুপ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা হরিয়ানা। তাদের পয়েন্ট ২৪। ফলে ক্রিকেটেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বাংলার ছেলেরা। 

শেষ ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে কল্যাণীতে অতি-সহজেই প্রতিপক্ষ দলকে ধরাশায়ী করেছে বঙ্গ ব্রিগেড। সার্ভিসেসকে ফলো-অন দিয়ে ইনিংস সহ ৪৬ রানে জিতে নেয় বাংলা। ফলে ৭ পয়েন্ট পেয়ে যায় তারা। দুর্দান্ত সাফল্য দেখিয়েছেন সুদীপ চ্যাটার্জী। তিনি করেন ৩২৭ বলে ২০৯ রান। পাশাপাশি অভিষেক পোড়েলের অনুপস্থিতিতে ভালো ব্যাটিং উপহার দিয়ে বাংলার ব্যাটিংয়ে ভরসা যুগিয়েছেন শাকির হাবিব গান্ধী। তিনি করেন ৯১ রানে অপরাজিত ইনিংস। অন্যদিকে বল হাতে দাপট অব্যাহত মহম্মদ শামি, সূরজ সিন্ধু জয়সওয়ালদের। যা কোয়ার্টার ফাইনালের আগে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াচ্ছে বাংলার দলকে। যদিও অতীতে বার-বারই বাংলার দল নক-আউট পর্বে গিয়ে আটকে গিয়েছে রঞ্জি ট্রফিতে। তবে এবার সেই বাধা কাটানোই মূল চ্যালেঞ্জ লক্ষ্মীর ছেলেদের। 

তবে কোয়ার্টার ফাইনালে নামার আগে গ্রুপ পর্বের আরও একটা নিয়মরক্ষার ম্যাচ খেলতে হবে বাংলার ছেলেদের। বৃহস্পতিবার ২৯ তারিখ থেকে হরিয়ানার ঘরের মাঠে, হরিয়ানার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামবে বাংলা। ইতিমধ্যেই বাংলা নকআউটে জায়গা করে নিয়েছে ফলে মনে করা হচ্ছে এই ম্যাচে দুই-একজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতেই পারে। তবে নিয়মরক্ষার ম্যাচ হলেও একদম হালকা ভাবে নিতেও নারাজ বাংলার টিম ম্যানেজমেন্ট। যেহেতু অ্যাওয়ে ম্যাচ, আর গ্রুপ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে লড়াই। ফলে ম্যাচ জেতার কাজটা খুব একটা সহজও হবে না। তবে গ্রুপের শেষ ম্যাচেও হরিয়ানা থেকে পয়েন্ট নিয়ে ঘরে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। 

টি-২০ বিশ্বকাপ নিয়ে নতুন সমস্যায় আইসিসি! বিপাকে স্কটল্যান্ড

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular