Wednesday, March 4, 2026
Homeফুটবলজল্পনার অবসান ১৪ তারিখ কেরালার বিরুদ্ধে যুবভারতীতে নামছে মোহনবাগান,১৬ তারিখ ইস্টবেঙ্গল

জল্পনার অবসান ১৪ তারিখ কেরালার বিরুদ্ধে যুবভারতীতে নামছে মোহনবাগান,১৬ তারিখ ইস্টবেঙ্গল

কলকাতা ডার্বি অনুষ্ঠিত হবে আগামী ৩ মে সন্ধ্যা সাড়ে ৭-টায় যুবভারতীতে। রাজ্যে বিধানসভা নির্বাচন মিটে যাবার পর ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ময়দান আপডেট: দীর্ঘদিনের টানাপোড়েনের পর অবশেষে এই মরসুমের ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) ক্রীড়াসূচির খসড়া তালিকা প্রকাশ করল ফেডারেশন। যেমনটা অনুমান করা হয়েছিল ঠিক তেমনই আগামী ১৪ ফেব্রুয়ারি নিজেদের ঘরের মাঠে যুবভারতীতে বিকেল ৫-টায় কেরালা ব্লাস্টার্স এর বিরুদ্ধে আইএসএলের উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন দল মোহনবাগান সুপার জায়ান্টস। যদিও প্রথমে ফেডারেশন প্রস্তাব দিয়েছিল বড় ম্যাচ অর্থাৎ ডার্বি দিয়ে আইএসএলের উদ্বোধন করতে। কিন্তু বাংলার দুই প্রধানই শুরুতে ডার্বি খেলায় আপত্তি জানায়। ফলে পুনরায় ক্রীড়াসূচি বদল করে ফেডারেশন। তবে আইএসএল শুরু হতে বাকি আর মাত্র হাতেগোনা ১৭ দিন মতো। এত দেরিতে আইএসএলের ক্রীড়াসূচি প্রকাশের দৃষ্টান্ত এই প্রথমবার ফেডারেশনের। 

মোহনবাগান ১৪ তারিখ প্রথম ম্যাচ খেলতে নামলেও, যেমনটা জানান হয়েছে তাতে ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলবে ১৬ ফেব্রুয়ারি যুবভারতীতে সন্ধ্যা সাড়ে ৭-টায় নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। আর মহামেডান স্পোর্টিং তাদের প্রথম ম্যাচ খেলবে অ্যাওয়ে জামশেদপুরের বিরুদ্ধে। ১৫ ফেব্রুয়ারি   বিকেল ৫টায় মহামেডান বনাম জামশেদপুর এফসি ম্যাচটি অনুষ্ঠিত হবে টাটা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে। আর আইএসএলের বড় ম্যাচ অর্থাৎ কলকাতা ডার্বি অনুষ্ঠিত হবে আগামী ৩ মে সন্ধ্যা সাড়ে ৭-টায় যুবভারতীতে। রাজ্যে বিধানসভা নির্বাচন মিটে যাবার পর ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে। নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত ফেডারেশনের। 

প্রত্যেকটি দল সবমিলিয়ে ১৩টি করে ম্যাচ খেলবে। মোট ৯১টি ম্যাচ হবে আইএসএলে। খসড়া সূচি প্রকাশ করে ফেডারেশনের তরফ থেকে বলা হয়েছে, ক্লাব এবং টেন্ডারে আগ্রহীদের কথামতো এই সূচি পরিবর্তিত হতে পারে। সেকারণেই গ্রুপ পর্বের একেবারে শেষ সপ্তাহের সূচি এখনও ঠিক করা হয়নি। কিন্তু আইএসএলের পূর্ণাঙ্গ সূচি কবে প্রকাশিত হবে সেই নিয়ে কিছু ঘোষণা করা হয়নি। আগামী ২ ফেব্রুয়ারি টেন্ডার খোলা হবে। তারপর আলোচনা করেই সম্ভবত চূড়ান্ত সূচি ঘোষণা করবে ফেডারেশন।

বেলেঘাটা বিদ্যুৎ সংঘের উদ্যোগে সাড়ম্বরে আয়োজিত নার্সারি নকআউট ফুটবল টুর্নামেন্ট

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular