Sunday, March 1, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলপিছিয়ে থেকেও সুজিত সাঁধুর গোলে ড্র করে স্বস্তি বাংলার, শুক্রবার প্রতিপক্ষ অসম

পিছিয়ে থেকেও সুজিত সাঁধুর গোলে ড্র করে স্বস্তি বাংলার, শুক্রবার প্রতিপক্ষ অসম

এই ম্যাচে ড্র করার ফলে চার ম্যাচে ১০ পয়েন্ট বাংলার। তবে লিগ টেবিলে শীর্ষেই রয়েছে তারা। পাশাপাশি উল্লেখ্য বাংলা ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে ৪ ম্যাচে ৭ পয়েন্ট তামিলনাড়ুর। তারা রয়েছে দ্বিতীয় স্থানে।

ময়দান আপডেট: সন্তোষ ট্রফিতে সাফল্যের ধারাবাহিকতা বুধবারও অব্যাহত রাখল বাংলার দল। প্রথম তিন ম্যাচে নাগাল্যান্ড, উত্তরাখন্ড ও রাজস্থানের বিরুদ্ধে জয় আসলেও, এদিন হয়তো ৩ পয়েন্ট পাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে বঙ্গ শিবিরের। কিন্তু দিনের শেষে হার বাঁচিয়ে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও, বাংলার লড়াইয়ে খুশি বাংলার ফুটবল প্রেমীরা। ১ গোলে পিছিয়ে থেকেও তামিলনাড়ুর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বাংলা। খেলার প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও কোনও গোল আসেনি। গোলশূন্য শেষ হয় খেলার প্রথমার্ধ। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে অনেকটাই আক্রমণাত্বক মেজাজে পাওয়া যায় বাংলা ও তামিলনাড়ু দুই দলকেই। 

অসমের ধেমাজির শিলাপথার স্টেডিয়ামে এদিন খেলার দ্বিতীয়ার্ধে তামিলনাড়ুর হয়ে ৬১ মিনিটে দূরপাল্লার শটে গোল করেন নন্দকুমার (Nandha Kumar Ananthraj)। তার জেরে কিছুটা চাপ বাড়ে বাংলার দলে। তবে শেষ পর্যন্ত লড়াই জারি রাখে সঞ্জয় সেনের ছেলেরা। আর তার ফলও মিলেছে শেষের দিকে। বাংলার হয়ে ৮১ মিনিটে গোল শোধ করেন সুজিত সাঁধু (Sujit Sadhu)। যদিও সুজিতকে এই গোল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই অভিজ্ঞ তারকা ফুটবলার নরহরি স্রেষ্টা। ৮১ মিনিটে সায়নকে ফাউল করেন তামিলনাড়ুর ফুটবলার। তার ফলে ভালো পজিসন থেকে শট মারার সুযোগ পেয়ে যায় বাংলা। আর সেই সুযোগ কাজে লাগিয়ে বিজয় মুমূর বাড়ানো বলে, একটা দুর্দান্ত অ্যাসিস্ট করেন নরহরি। আর গোলপোস্টের সামনে দাঁড়িয়ে থাকা সুজিত সাঁধু সহজেই বলে হালকা একটা টোকা মেরে পোস্টে বল পাঠিয়ে দেন। যা কার্যত বুঝে উঠতে পারেননি তামিলনাড়ুর গোলকিপার। ফলে সুজিতের গোলে ১-১ করে খেলায় সমতায় ফেরে বাংলা। 

 এরপর শেষ ১৫ মিনিট দুই দলই একাধিক চেষ্টা করলেও, খেলায় আর কোনও গোল আসেনি। ফলে ১-১ গোলে ম্যাচ শেষ হয়। ম্যাচ ড্র করলেও, দলের খেলায় খুশি কোচ সঞ্জয় সেন। তিনি বলেন, এই মাঠে বাংলা প্রথম খেলছে। তামিলনাড়ু আগে দুটি ম্যাচ খেলেছে। তাই তারা একটু এগিয়ে ছিল। অবশ্য এটা অজুহাত নয়, প্রথমার্ধে তারা যথেষ্ট ভালো খেলেছে। চাপ স্বত্ত্বেও দ্বিতীয়ার্ধে খুব ভালো খেলেছে বাংলা। সমতায় ফিরছে। শেষ ১৫ মিনিটে হয়তো এগিয়েও যেতে পারতো। কিন্তু বাংলার ডিফেন্স আটকে রেখেছিল তামিলনাড়ুর ফুটবলারদের। 

আর এই ম্যাচে ড্র করার ফলে চার ম্যাচে ১০ পয়েন্ট বাংলার। তবে লিগ টেবিলে শীর্ষেই রয়েছে তারা। পাশাপাশি উল্লেখ্য বাংলা ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে ৪ ম্যাচে ৭ পয়েন্ট তামিলনাড়ুর। তারা রয়েছে দ্বিতীয় স্থানে। বাংলা গ্রুপের শেষ ম্যাচ খেলবে আগামী শুক্রবার অসমের বিরুদ্ধে।

জল্পনার অবসান ১৪ তারিখ কেরালার বিরুদ্ধে যুবভারতীতে নামছে মোহনবাগান,১৬ তারিখ ইস্টবেঙ্গল

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular