Monday, March 2, 2026
Homeক্রিকেটসুদীপের অপরাজিত অর্ধশতরান, রঞ্জিতে হরিয়ানার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে বাংলা

সুদীপের অপরাজিত অর্ধশতরান, রঞ্জিতে হরিয়ানার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে বাংলা

প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে বাংলার স্কোর ৫৮ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান। সুদীপ চ্যাটার্জী অপরাজিত রয়েছেন ১৭৭ বলে ৭৮ রানে।

ময়দান আপডেট: রঞ্জির কোয়ার্টার ফাইনাল ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে বাংলার দল। বৃহস্পতিবার থেকে হরিয়ানার মাটিতে নিয়মরক্ষার ম্যাচে খেলতে নেমেছে বাংলা। ম্যাচের প্রথম দিনে কুয়াশার কারণে খুব বেশি সময় খেলা সম্ভব হয়নি প্রথম দিন। অনেকটাই দেরিতে খেলা শুরু হয়। তবে শেষ ম্যাচে কল্যাণীতে সার্ভিসেসের বিরুদ্ধে ২০০ রান করার পর, শুক্রবার হরিয়ানার মাটিতেও ছন্দে বাংলার অভিজ্ঞ ব্যাটার সুদীপ চ্যাটার্জী। প্রথম দিনে বাংলার ব্যাটিংয়ে ভরসা যোগালেন তিনি। এদিন টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠায় হরিয়ানা। উল্লেখ্য বাংলার পরেই গ্রুপে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানা। 

রঞ্জি ট্রফির ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে বাংলা। আজ কুয়াশার কারণে প্রথম সেশনে খেলাই হয়নি। ম্যাচ শুরু হয় বেলা ১২টা ৫৫ মিনিটে। লাহলিতে চৌধুরী বংশী লাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় হরিয়ানা। প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে বাংলার স্কোর ৫৮ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান। সুদীপ চ্যাটার্জী অপরাজিত রয়েছেন ১৭৭ বলে ৭৮ রানে। তাঁর ইনিংসে রয়েছে পাঁচটি চার। পাশাপাশি অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৬৯ বলে ২৬, সুদীপ কুমার ঘরামি ৩ বলে ১, অনুষ্টুপ মজুমদার ৪৭ বলে ১৯, শাহবাজ আহমেদ ২৬ বলে ১৫ ও সুমন্ত গুপ্ত ১৬ বলে ৯ রান করেন। শাকির হাবিব গান্ধী ১১ বলে ১ রানে অপরাজিত আছেন। তন্ময় বালোডা পেয়েছেন তিনটি উইকেট। আজ বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হল বাঁহাতি স্পিনার বিকাশ সিংয়ের।

 

ময়দানে সাড়ম্বরে সূচনা ১৬ দলীয় NCC Inter Office Cricket League

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular