Monday, March 2, 2026
Homeক্রিকেটহরিয়ানার মাটিতে দাপট আকাশদীপ-শাহবাজের, জয়ের পথে বাংলা

হরিয়ানার মাটিতে দাপট আকাশদীপ-শাহবাজের, জয়ের পথে বাংলা

বিধ্বংসী আকাশ-শাহবাজ, সুদীপের পর হাফসেঞ্চুরি ঘরামি ও অভিমন্যুর, রঞ্জিতে হরিয়ানার বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে বাংলা।

ময়দান আপডেট: ঘরের মাঠে সার্ভিসেসের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের পর, এবার হরিয়ানার মাটিতে হরিয়ানার বিরুদ্ধেও দাপট অব্যাহত বাংলার দলের। দুর্দান্ত ছন্দে বাংলার ক্রিকেট দল। ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বাংলা। আর নিয়মরক্ষার ম্যাচেও জয়ের লক্ষ্যে পাল্লা ভারি লক্ষ্মীরতন শুক্লার দলের। রঞ্জি ট্রফিতে দ্বিতীয় দিনে অনবদ্য বোলিং বাংলার। একদিনে পড়ল ১৮ উইকেট। প্রথম ব্যাট করে বাংলা তোলে ১৯৩ রান। দলের হয়ে ৮৬ রান করেন সুদীপ চ্যাটার্জী। হরিয়ানার হয়ে ৪ উইকেট নেন অমিত রানা। ৩ উইকেট নেন তন্ময় বালোদা। আর জবাবে হরিয়ানা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলার বোলারদের সামনে। মাত্র ১০০ রানে নিজেদের মাঠে অলআউট হয়ে যায় হরিয়ানা। এদিন অবিশ্বাস্য বোলিং প্রদর্শন করেন আকাশদীপ ও শাহবাজ আহমেদ। হরিয়ানার ইনিংসকে মাত্র ৩১ ওভার ১ বলে শেষ করে দেন দুইজনে। আকাশদীপ ও শাহবাজ দুইজনেই নেন ৫ টি করে উইকেট। 

এরপর ৯৩ রানের লিড হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলা। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ১৫৫ রানে তিন উইকেট। ৬১ রানে অপরাজিত অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। ৬১ রান করেন সুদীপ ঘরামি। ফলে দ্বিতীয় দিনের শেষে বাংলার লিড ২৪৮ রান। ফলে জয়ের পথে বাংলা শিবির।  

অসমের বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র করল বাংলা, প্রথম কোয়ার্টারে খেলবে ২ তারিখ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular