Monday, March 2, 2026
Homeক্রিকেট৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে WPL ফাইনালে আরসিবি, প্রতিপক্ষ কে ? এখন...

৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে WPL ফাইনালে আরসিবি, প্রতিপক্ষ কে ? এখন সেটাই দেখার

এই জয়ের ফলে ফাইনালে পৌঁছে গেল তারা, ফাইনালে খেলতে নামার আগে হাতে রয়েছে এক সপ্তাহ সময়। কারণ ৫ তারিখ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

ময়দান আপডেট: WPL এর সরাসরি ফাইনালে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালুরু মহিলা দল। নিজেদের গ্রুপের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ওম্যান্স দল ৪১ বল বাকি থাকতেই ৮ উইকেটে ইউপি ওয়ারিয়ার্সকে অতি সহজেই হারিয়ে, জয়ে প্রত্যাবর্তন করার পাশাপাশি ফাইনালের টিকিট কেটে ফেলল তারা। প্রথম ৫ ম্যাচ জেতায় ফাইনালে উঠতে বাকি তিন ম্যাচের মধ্যে মাত্র একটি জয় দরকার ছিল আরসিবির। কিন্তু আগের দুই ম্যাচে হারতে হয়েছিল তাদের। অবশ্য পর পর দু’ম্যাচে হারের পর বৃহস্পতিবার জয়ে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। 

এদিন UP Warriorz প্রথম ব্যাট করে তোলে ৮ উইকেটে ১৪৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন দীপ্তি শর্মা। আরসিবির হয়ে ৪ উইকেট নেন সাউথ আফ্রিকান মিডিয়াম পেসার Nadine de Klerk।

জবাবে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালুরু মহিলা দল ১৩ ওভার ১ বলেই ম্যাচ জিতে নেয় ২ উইকেট হারিয়ে। ৭৫ রান করেন অস্ট্রেলিয়ান মহিলা ডানহাতি ব্যাটার Grace Margaret Harris। ৫৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক স্মৃতি মান্ধানা। এই জয়ের ফলে ফাইনালে পৌঁছে গেল তারা, ফাইনালে খেলতে নামার আগে হাতে রয়েছে এক সপ্তাহ সময়। কারণ ৫ তারিখ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। মন্ধানারা দেখবেন, বাকি চার দলের মধ্যে কারা প্লে-অফে ওঠে। প্লে-অফ থেকে ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হয় তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। 

সুদীপের অপরাজিত অর্ধশতরান, রঞ্জিতে হরিয়ানার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে বাংলা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular