ময়দান আপডেট: দেখতে-দেখতে WPL 2026-এর আসর শেষ লগ্লে। ৫ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭- টায় অনুষ্ঠিত হতে চলেছে WPL এর মেগা ফাইনাল ম্যাচ। ভাদোদরায় মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ওম্যান্স টিম বনাম দিল্লি ক্যাপিটালস ওম্যান্স টিম। হাইভোল্টেজ ডুয়েলের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। এবারের WPL এর শুরুটা অসাধারণ ভাবে করেছিল আরসিবি। টানা ৫ ম্যাচে জয় লাভ করে তারা। তবে এরপর পর-পর দুটো ম্যাচ হেরে কিছুটা চাপে পড়ে গিয়েছিল আরসিবি। কিন্তু শেষ ম্যাচে উত্তর প্রদেশের বিরুদ্ধে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকেই, সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছে স্মৃতি মান্ধানার দল। অন্যদিকে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ছিল গুজরাত। তৃতীয় স্থানে দিল্লি। ফলে মঙ্গলবার এলিমিনেটরে মুখোমুখি হয় গুজরাত ওম্যান্স বনাম দিল্লি ওম্যান্স। আর এই ম্যাচে ২৬ বল বাকি থাকতেই ৭ উইকেটে গুজরাতকে হারিয়ে, জয় লাভ করে আরসিবির সঙ্গে ফাইনালে নিজেদের জায়গা করে নিল দিল্লি ওম্যান্সরা।

এদিন প্রথম ব্যাট করে গুজরাত তোলে ৭ উইকেটে ১৬৮ রান। ৬২ রানে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি মহিলা ব্যাটার Bethany Louise Mooney। আর জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ১৫ ওভার ৪ বলে, ৩ উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয়। দিল্লির হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন সাউথ আফ্রিকার মহিলা ক্রিকেটার Lizelle Lee। ৪১ রান করেন অধিনায়ক জেমাইমা।

উল্লেখ্য এখনও পর্যন্ত একবারও WPL চ্যাম্পিয়ন হতে না পারলেও, গত মরসুমের পরে এবারও ফাইনালে খেলবে দিল্লি ক্যাপিটালস। গতবার ফাইনালে ৮ রানে দিল্লিকে হারিয়ে ওম্যান্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। তবে এবার প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পেতে মরিয়া জেমাইমারা। এখন দেখার সেই স্বপ্ন স্মৃতি মান্ধানাদের হারিয়ে কতটা পূরণ করতে পারে জেমাইমারা।
৬ তারিখ থেকে কল্যাণীতে রঞ্জির কোয়ার্টারে বাংলার সামনে অন্ধ্রপ্রদেশ
