Sunday, March 1, 2026
Homeক্রিকেট৬ তারিখ থেকে কল্যাণীতে রঞ্জির কোয়ার্টারে বাংলার সামনে অন্ধ্রপ্রদেশ

৬ তারিখ থেকে কল্যাণীতে রঞ্জির কোয়ার্টারে বাংলার সামনে অন্ধ্রপ্রদেশ

বাংলার বোলিং বিভাগকে সমীহ করলেও আত্মবিশ্বাসী অন্ধ্রের অধিনায়ক রিকি ভুই

ময়দান আপডেট: এই মরসুমে ক্রিকেট থেকে ফুটবলে বাংলার দলের শুরুটা হয়েছে বেশ দুর্দান্ত মেজাজে। তবে ফুটবলে সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে সার্ভিসেসের কাছে হেরে বিদায় নিয়েছে সঞ্জয় সেনের বাংলা দল। এবার ক্রিকেটে রঞ্জির কোয়ার্টার ফাইনালে কঠিন পরীক্ষা বাংলার ক্রিকেট দলের। ইতিমধ্যেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ৭ ম্যাচে ৫ টা জয়, ২ টো ড্র করে ৩৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে লক্ষ্মীরতন শুক্লার নেতৃত্বে বাংলার দল। তবে এবার নকআউটের লড়াই। অতীতেও বাংলা একাধিকবার রঞ্জির নকআউটে পৌঁছে মুখ থুবড়ে পড়েছে। ফলে এবার কোয়ার্টার, সেমি ও ফাইনাল তিনটি হাইভোল্টেজ লড়াইয়ে বাংলা কতদূর যেতে পারে এখন সেটাই দেখার। 

আগামী ৬ তারিখ কল্যাণীতে নিজেদের ঘরের মাঠেই কোয়ার্টার ফাইনালে বাংলা খেলতে নামবে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে। ঘরের মাঠে খেলা হওয়ায় অনেকটাই সুবিধা পাবে পিচ নিয়ে বাংলা তা নিশ্চিত। কিন্তু প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ মোটেও যে সহজ প্রতিপক্ষ নয় তা বেশ জানেন অভিমন্যু ঈশ্বরণরা। বাংলার পেস বোলিং লাইন এই মুহূর্ত্বে দেশের সবথেকে শক্তিশালী এটা সত্যি। কারণ বাংলার পেস বোলিং বিভাগে যে তিনজন পেসার মহম্মদ শামি, আকাশদীপ ও মুখেশ কুমার রয়েছেন, তিনজনই ভারতীয় টেস্ট দলের হয়ে খেলা ক্রিকেটার। পাশাপাশি রয়েছেন শাহবাজ আহমেদের মতো আইপিএলে খেলা অভিজ্ঞ স্পিনার। ফলে অনেকটাই শক্তির বিচারে অন্ধ্রের থেকে এগিয়ে বাংলা।

কিন্তু অন্ধ্রপ্রদেশের দলই যথেষ্ট শক্তিশালী। তাদের দলের অধিনায়ক রিকি ভুই একজন বাঙালি। কারণ ছোটবেলায় তিনি বাবার কাজের সূত্রে অন্ধ্রে চলে গিয়েছেন। ফলে বড় হওয়া, ক্রিকেট খেলা সবটাই অন্ধ্রের হয়ে। তবে বাংলার প্রতি একটা টান তাঁর সর্বদাই রয়েছে। সেই বাংলার দলের বিরুদ্ধে এবার লড়াই করতে নামছে তার দল। তিনি এই ম্যাচের আগে যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি বাংলার বোলিং বিভাগের প্রশংসা করলেও, জানিয়েছেন তাদের দলেও রয়েছেন কেএস ভরত, নীতীশ কুমার রেড্ডির মতো অভিজ্ঞ টেস্ট ক্রিকেটার। পাশাপাশি রিকি নিজেও ভালো ব্যাটসম্যান। বিরাট কোহলির দল দিল্লির বিরুদ্ধে বিজয়হাজারে ট্রফিতে ১২২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তাঁর ব্যাটিং-এর প্রশংসা করেন কোহলি। ফলে বাংলা বনাম অন্ধ্রের মধ্যে একটা ভালো ম্যাচ দেখার অপেক্ষায় বাংলার ক্রিকেট প্রেমীরা।  

সন্তোষ ট্রফির সেমিতে পঞ্জাব বনাম কেরালা,সার্ভিসেস বনাম রেলওয়ে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular