Saturday, October 17, 2026
Homeক্রিকেটবিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে প্রোটিয়াদের ধরাশায়ী করে জয়ী ভারত

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে প্রোটিয়াদের ধরাশায়ী করে জয়ী ভারত

সূত্রের খবর ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কথা বলে বাজার গরম করে আইসিসির উপর চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে পাকিস্তান। তবে শেষ পর্যন্ত তারা ভারতের বিরুদ্ধে খেলার সিদ্ধান্ত নেবে।

ময়দান আপডেট: আর মাত্র তিনদিনের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে এই বছরের টি-২০ বিশ্বকাপ। আগামী ৭ তারিখ টি-২০ বিশ্বকাপের উদ্বোধন। ওইদিনই রয়েছে তিনটি ম্যাচ। একদিকে প্রথম ম্যাচে বেলা ১১-টায় কলম্বোতে মুখোমুখি হবে নেদারল্যান্ড বনাম পাকিস্তান। এরপরই দুপুর ৩-টে থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে খেলতে নামবে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আর ৭-তারিখ প্রথম দিনের তৃতীয় ম্যাচে সন্ধ্যা ৭-টায় ওয়াংখেড়েতে মুখোমুখি হবে ভারত বনাম ইউএসএ। ফলে বিশ্বকাপ সামনে আসতেই নিজেদের চূড়ান্ত প্রস্তুতি ঝালিয়ে নিতে বুধবার অধিকাংশ দলই প্রস্তুতি ম্যাচ খেলে। 

WPL ফাইনালে স্মৃতি মান্ধানাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জেমাইমারা

বুধবার নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় টিম ইন্ডিয়া। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে যে ভাবে বিধ্বংসী মেজাজে ব্যাট করেছিল ভারতীয় দল, এদিনও সেই ধারাবাহিকতাই বজায় রাখল ভারত। প্রোটিয়াদের এদিন ৩০ রানে হারিয়ে ম্যাচ জিতে নেয় সূর্যকুমার যাদবের দল। পাশাপাশি দলের ব্যাটিংলাইন কেমন বিশ্বকাপে থাকতে পারে সেই বিষয়টাও দেখে নিলেন গৌতম গম্ভীর। বুধবার ম্যাচে দলে সুস্থ হয়ে কামব্যাক করেন তিলক বর্মা। ফলে ব্যাট করানো হয়নি সঞ্জুকে।

ওপেনিং করেন ইশান কিষাণ ও অভিষেক শর্মা। তিনে তিলক বর্মা। চারে সূর্য। এছাড়া দলে ছিলেন অক্ষর, রিঙ্কু, হার্দিক, হর্ষিত রানারা। ফলে দলের ব্যাটিং অর্ডার অনেকটাই স্পষ্ট হয়ে গেল এদিন। উইকেটকিপার হিসাবেও ইশানকে দেখা যাবে তাও স্পষ্ট। 

এদিন প্রথম ব্যাট করে ভারত তোলে ৫ উইকেটে ২৪০ রান। ২০ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ইশান। ১৯ বলে ৪৫ রান করেন তিলক বর্মা। ২৩ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন অক্ষর। আর জবাবে সাউথ আফ্রিকা ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২১০ রান। তাদের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন ট্রিসটান স্টাবস। ৪৪ রান করেন রিয়ান রিকালটন। ফলে বিশ্বকাপের আগে নিজেদের পুরোদমে প্রস্তুত করে নিল ভারত। 

অন্যদিকে উল্লেখ্য বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ ঘিরে অনিশ্চয়তা থাকলেও। সূত্রের খবর ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কথা বলে বাজার গরম করে আইসিসির উপর চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে পাকিস্তান। তবে শেষ পর্যন্ত তারা ভারতের বিরুদ্ধে খেলার সিদ্ধান্ত নেবে সম্ভবত। ইতিমধ্যেই ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা করে প্রতিযোগিতা শুরুর আগেই আলোড়ন ফেলে দিয়েছে পাকিস্তান। কিন্তু সেই ম্যাচ না খেললে সমস্যা আরও বাড়তে পারে তাদের। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে পারেন সলমন আলি আঘারা। পাশাপাশি ম্যাচ না খেললে আইসিসির আর্থিক ক্ষতিপূরণের সম্মুখহীন হতে হবে পাক বোর্ডকে। ফলে আপাতত চাপ বাড়ানোর রণকৌশল নিলেও, শেষ পর্যন্ত ভারত-পাক ডুয়েল দেখা যাবে বিশ্বকাপে, আশাবাদী ক্রিকেট বিশেষজ্ঞরা। 

বৃহস্পতিবার প্রথম মোহনবাগানের হয়ে সাংবাদিক সম্মেলন লোবেরার, ক্লাবের পাশে ছেত্রীরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular