Sunday, March 1, 2026
Homeক্রিকেট৬ উইকেটে দিল্লিকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য WPL চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

৬ উইকেটে দিল্লিকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য WPL চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

ময়দান আপডেট: টান-টান উত্তেজনা এবং থ্রিলারে ভরা ম্যাচে ২ বল বাকি থাকতে ৬ উইকেটে দিল্লি ক্যাপিটালস ওম্যান্স দলকে ফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের জন্য WPL চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এর আগে ২০২৪ সালেও খেতাব জিতেছিল তারা। ২০২৫ সালে ট্রফি জেতে মুম্বই। আর ২০২৬ সালে আবারও শিরোপা নিজেদের দখলে রাখলেন স্মৃতি মান্ধানারা। পর-পর দুই মরসুমেই ফাইনাল খেলেও, ভাগ্য সহায় হল না দিল্লির। গতবার মুম্বইয়ের কাছে ফাইনালে হেরে সফর শেষ করেছিল তারা। আর এবার আরসিবির কাছে হেরে আটকে গেল জেমিমারা। 

তবে হাইভোল্টেজ ফাইনাল ম্যাচ এদিন উপভোগ করলেন দর্শকরা। শেষ ওভারে জয়ের জন্য আরসিবির দরকার ছিল ১০ রান। কিন্তু ৪ বলেই দুটো বাউন্ডারি এবং দুটি সিঙ্গেল নিয়ে ১০ রান করে ম্যাচ জিতে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর এদিন ফাইনাল ম্যাচে অনবদ্য ব্যাটিং উপহার দিলেন অধিনায়ক স্মৃতি মান্ধানা ও Georgia Voll। তাদের যুগলবন্দিতেই ম্যাচ জয় সুনিশ্চিত করে ফেলে রয়্যাল চ্যালেঞ্জার্স। ৭৯ রান করেন Georgia Voll। ৪১ বলে ৮৭ রান করে, ১৯ তম ওভারে আউট হন অধিনায়ক স্মৃতি মান্ধানা। তাঁর ইনিংসে ছিল ১২ টা চার ও ৩ টে ছয়। তবে স্মৃতি আউট হয়ে ফিরে যাওয়ার পর কোথাও যেন আশঙ্কা হচ্ছিল ম্যাচ জিতে নিতে পারে দিল্লি। কিন্তু ৫ বলে ১২ রানে অপরাজিত রাধা যাদব। তাঁর ইনিংসে শেষ মুহূর্ত্বে আসে দুটি চার। যা সিরিজ চ্যাম্পিয়ন নিশ্চিত করে দেয়। ফলে দিল্লি ক্যাপিটালস ওম্যান্স টিমকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা।  

উল্লেখ্য এদিন প্রথম ব্যাট করে দিল্লি ওম্যান্স দল তোলে ৪ উইকেটে ২০৩ রান। ৫৭ রান করেন অধিনায়ক জেমিমা রডরিগেজ। তাঁর ইনিংসে ছিল ৮ টা চার। আর জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে ২০৪ রান তুলে ম্যাচ জিতে নিল আরসিবি। 

আইএসএলের হোম ভেন্যু ঘিরে ইস্টবেঙ্গল বনাম ইমামি তরজা প্রকাশ্যে!

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular