Monday, March 2, 2026
Homeক্রিকেটভারতের বিরুদ্ধে প্রথম দিনেই নজর কাড়ল USA, যদিও ২৯ রানে জয়ী ভারত

ভারতের বিরুদ্ধে প্রথম দিনেই নজর কাড়ল USA, যদিও ২৯ রানে জয়ী ভারত

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ইডেনে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। আর এই ম্যাচে ৩৫ রানে জয় লাভ করে ক্যারিবিয়ানরা।

ময়দান আপডেট: টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেলেও, জয়টা আশানুরূপ হল না টিম ইন্ডিয়ার। বরং ভারতের থেকে বহুগুন ক্রমতালিকায় পিছিয়ে থাকা দল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ( USA) তারা বেশ নজর কাড়ল বিশ্বকাপের প্রথম দিনেই। একটা সময় এমনও আশঙ্কা দেখা দিয়েছিল মনে হচ্ছিল বিশ্বকাপের প্রথম দিনেই বড়সড় অঘটন ঘটিয়ে ভারতকে হারিয়ে নয়া নজির করবে না তো মার্কিনরা ? কারণ এদিন ওয়াংখেড়েতে টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচেই টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় আমেরিকা। আর ভারত ব্যাট করতে নেমে শুরু থেকেই মার্কিন বোলিং এর সামনে কার্যত ব্যাকফুটে চলে যায়। ১ বলে ০ ফিরে যান অভিষেক শর্মা। এরপর ১৬ বলে ২০ ইশান কিশান, ১৬ বলে ২৫ তিলক বর্মা, ১ বলে ০ শিবম দুবে, ১৪ বলে ৬ রিঙ্কু সিং, ৬ বলে ৫ রানে আউট হয়ে ফিরে যান হার্দিক পান্ডিয়া। ফলে ভারতের শক্তিশালী ব্যাটিংলাইনকে তাসের ঘরের মতো ধস নামিয়ে বাজিমাৎ করে আমেরিকার বোলাররা। 

৭৭ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। ফলে মনে হচ্ছিল ১০০ রানও হয়তো পার করতে পারবে না দল! তবে দলকে স্বস্তি দিয়ে ত্রাতার ভূমিকায় দায়িত্ব নিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। একাই লড়াই চালিয়ে গেলেন প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে। লাস্ট পর্যন্ত ব্যাটিং করে অপরাজিত থাকলেন ৪৯ বলে ৮৪ রানে। তাঁর ইনিংস সাজানো ছিল ১০ টা চার ও ৪ টে ছয় দিয়ে। শুধুমাত্র সূর্যর লড়াইয়ে ভর করেই ভারত তোলে ৯ উইকেটে ১৬১ রান। তবে আমেরিকার বোলারদের মধ্যে নজর কাড়লেন শকউইক। চার ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নিলেন তিনি। 

আর জবাবে আমেরিকা ব্যাট করতে নেমে ভারতের সিরাজ,আর্শদীপ,বরুন চক্রবর্তীদের সামলাতে বেশ বেগ পেতে হল বিশ্বকাপের মঞ্চে নব্য দল আমেরিকার ব্যাটারদের। ফলে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল গত কয়েক বছরে প্রচেষ্টা করে আমেরিকা ক্রিকেটে যথেষ্ট উন্নতি করেছে তা সঠিক। কিন্তু তাদের বোলিং বিভাগ যতটা শক্তিশালী, ব্যাটিং গভীরতা এখনও অনেকটাই দূর্বল। তাই শুরুতে দ্রুত উইকেট হারাতে থাকে মার্কিনরা। উল্লেখ্য আমেরিকার ক্রিকেট দলে একাধিক প্রবাসী ভারতীয় ক্রিকেটার রয়েছেন, যারা অনেককেই একদা ভারতের মাটিতে ক্রিকেট খেলেছেন বিভিন্ন দলের হয়ে। এদিন তাঁদের ইনিংসে সর্বোচ্চ ৩৭ রান করে করেন শুভম রঞ্জনে ও সঞ্জয় কৃষ্ণমূর্তি। ৩৪ রান করেন  মিলিন্দ কুমার। আমেরিকা তোলে ৮ উইকেটে ১৩২ রান। ভারতের হয়ে ৩ উইকেট নেন মহম্মদ সিরাজ। ২৯ রানে ভারত জয় পেলেও, নিজেদের ক্রিকেটে উন্নতির প্রমাণ রাখল মার্কিনরা। 

পাশাপাশি উল্লেখ্য টি-২০ বিশ্বকাপের প্রথম দিনে প্রথম ম্যাচে অতিকষ্টে লড়াই করে ৩ বল বাকি থাকতে ৩ উইকেটে নেদারল্যান্ডকে হারিয়ে জয় লাভ করে পাকিস্তান।

অন্যদিকে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ইডেনে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। আর এই ম্যাচে ৩৫ রানে জয় লাভ করে ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজ তোলে ৫ উইকেটে ১৮২ রান। জবাবে স্কটল্যান্ড ১৪৭ রানে অলআউট হয়ে যায়। 

সিআর সেভেন ভক্ত রোমিনের গোলে আবারও ডার্বিতে আটকে গেল মোহনবাগান, শীর্ষে ইস্টবেঙ্গল

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular