Sunday, March 1, 2026
Homeক্রিকেটবিশ্বকাপের দ্বিতীয় দিনে হারলেও চমক নেপালের, আফগানদের হারিয়ে জয়ী কিউয়িরা

বিশ্বকাপের দ্বিতীয় দিনে হারলেও চমক নেপালের, আফগানদের হারিয়ে জয়ী কিউয়িরা

ইংল্যান্ড অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ নেপালের বিরুদ্ধে জয় পেলেও, অতিকষ্টে জয় লাভ করতে হল ইংরেজদের। অপরদিকে অনবদ্য সাফল্য ও ভালো ক্রিকেট উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নিল নেপালের ক্রিকেটাররা।

ময়দান আপডেট: টি-২০ বিশ্বকাপের আসরে প্রথম ম্যাচ আমেরিকার বিরুদ্ধে জয় দিয়েই শুরু করেছে ভারতীয় দল। অন্যদিকে এবারের বিশ্বকাপে বেশ নজর কাড়ছে ছোট দলরা। ম্যাচ জিততে না পারলেও, বেশ লড়াকু দৃষ্টিনন্দন খেলা উপহার দিচ্ছে আমেরিকা, নেদারল্যান্ড, স্কটল্যান্ড, নেপালের মতো দলরা। রবিবার টি-২০ বিশ্বকাপের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হল। প্রথম ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তান ও নিউজিল্যান্ড। প্রথম ব্যাট করে আফগানিস্তান তোলে ৬ উইকেটে ১৮২ রান। ৩৫ বলে ৬৩ রান করেন গুলবাদিন নাইব। জবাবে নিউজিল্যান্ড ১৩ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতলেও, বেশ লড়াই করতে হল কিউয়িদের। তারা ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়। ৪২ বলে ৬৫ রান করেন টিম শেফার্ড। ৪২ রান করেন গ্লেন ফিলিপস।

রবিবারের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ নেপালের বিরুদ্ধে জয় পেলেও, অতিকষ্টে জয় লাভ করতে হল ইংরেজদের। অপরদিকে অনবদ্য সাফল্য ও ভালো ক্রিকেট উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নিল নেপালের ক্রিকেটাররা। প্রথম ব্যাট করে ইংল্যান্ড তোলে ৭ উইকেটে ১৮৪ রান। জেকব বেথেল করেন ৩৫ বলে ৫৫ রান। ৫২ বলে ৫৩ রান করেন হ্যারি ব্রুক। ৩৯ রান উইল জ্যাকস। 

আর জবাবে ব্যাট করতে নেমে লাস্ট বল পর্যন্ত দুর্দান্ত লড়াই চালিয়ে যায় নেপাল। ২০ ওভারে ৬ উইকেটে তারা তোলে ১৮০ রান। মাত্র ৪ রানে জয় লাভ করে ইংল্যান্ড। একটা সময় মনে হচ্ছিল অঘটন ঘটিয়ে প্রথম ম্যাচেই ইংল্যান্ডকে আটকে দেবে বিশ্বকাপের নবাগত দল নেপাল। নেপালের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন দীপেন্দ্র সিং। ৩৯ রান করেন অধিনায়ক রোহিত পাডুয়েল। ২০ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন লোকেশ বাম। 

 অন্যদিকে বিশ্বকাপের দ্বিতীয় দিনে তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড। প্রথম ব্যাট করে শ্রীলঙ্কা তোলে ৬ উইকেটে ১৬৩ রান। ৫৬ রানে অপরাজিত থাকেন কুশল মেন্ডিস। ১৯ বলে ৪৪ রান করেন কামেন্দু মেন্ডিস। 

আর জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ১৪৩ রানে অলআউট হয়ে যায়। ২০ রানে ম্যাচ জিতে নিল শ্রীলঙ্কা।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular